Logo শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা স্বর্ণের দাম হ্রাস, ক্রেতাদের মধ্যে স্বস্তি

জুলাই শহীদ পরিবারের করা পদত্যাগ দাবি নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

জুলাই হত্যাকাণ্ডের মামলার আসামিদের জামিন নিয়ে ক্ষোভ প্রকাশ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে তারা এই কর্মসূচি পালন করেন।

এ দাবির প্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি তার পোস্টে লেখেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছে। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ হয়েছেন। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

তিনি আরও উল্লেখ করেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত। হাইকোর্ট বা উচ্চ আদালত আইন মন্ত্রণালয়ের এখতিয়ারের অধীনে নয়। জামিন বা হাইকোর্টের অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গে তাই আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

এছাড়া তিনি জানান, ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে উপরোক্ত জামিনাদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। কালই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ উপরোক্ত আসামিকে গ্রেপ্তার করবে বলেও তিনি জানান।

এর আগে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শহীদ পরিবার। পরবর্তীতে তারা সচিবালয়ের ২ নম্বর ফটকের সামনে গিয়ে অবস্থান নেন। এ সময় বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে জুলাই হত্যাকাণ্ডের আসামিদের জামিন দেওয়া হচ্ছে এবং সরকার এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। 

আন্দোলনে শহীদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন অভিযোগ করে বলেন, এক বছর ধরে আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েও আমাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে। আহত আমিনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার যদি রাস্তায় নামতে হয়, তাহলে পরিণতি ভালো হবে না।

কৌশলে সখ্যতা গড়ে ১৩ মিনিটে উধাও প্রতারক: মালামাল হারিয়ে কাঁদছেন জার্মান পর্যটক
১

কৌশলে সখ্যতা গড়ে ১৩ মিনিটে উধাও প্রতারক: মালামাল হারিয়ে কাঁদছেন জার্মান পর্যটক

‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’
২

‘এক পবিবারের একাধিক সদস্য সারের ডিলার হতে পারবেন না’

‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। না হলে লাশ গায়েব করে দেবো।’-ট্রাইব্যুনালে ইমনের জুলাই শহীদ ইমনের মা
৩

‘লাশ পেয়েছেন, কাঁদতে পারবেন না। না হলে লাশ গায়েব করে দেবো।’-ট্রাইব্যুনালে ইমনের জুলাই শহীদ ইমনের মা

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের নিভে গেল যমুনা সার কারখানার প্রদীপ
৪

চালুর ৪৮ ঘণ্টার মধ্যেই ফের নিভে গেল যমুনা সার কারখানার প্রদীপ

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের  স্মারকলিপি প্রদান
৫

কাপাসিয়ায় ধাঁধার চর মৌজার ভূমি উন্নয়ন কর গ্রহণের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন
৬

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ঢাকা-৫ আসনের জামায়াত এমপি কামাল হোসেন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ
৭

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় নামজারি বন্ধে চরম ভোগান্তিতে হাজারো মানুষ

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত
৮

দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
৯

চকরিয়ায় ২০ টাকা চুরির অভিযোগে শিশুকে নির্যাতন, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা
১০

শেখপাড়াতেই আইইএলটিএস করার সুযোগ পাচ্ছে ইবি শিক্ষার্থীরা

এলাকার খবর

সম্পর্কিত