Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি এনসিপি নেত্রী সংসদ সদস্য ডা: মাহমুদা মিতুকে হত্যার হুমকি! চট্টগ্রাম রিজার্ভ ফোর্সের এসপি জাহাংগীর গ্রেপ্তার

কাপ্তাইয়ে বছরের সর্বোচ্চ ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন

বাসস, রাঙামাটি
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি: বাসস
সংগৃহীত ছবি: বাসস

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। হ্রদের পানি বৃদ্ধিতে কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় রবিবার রাত পর্যন্ত কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে বাসসকে নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

মাহমুদ হাসান বাসসকে বলেন, গতকাল রবিবার রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫টি ইউনিট হতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এরমধ্যে ১ ও ২ ইউনিট হতে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট, ৩ নং ইউনিট হতে ৪৮ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

তিনি বলেন, এর আগে চলতি বছরে প্রথমবারের মতো গত ১৪ জুলাই রাত পর্যন্ত এই কেন্দ্রের ৫ টি ইউনিট চালু করার পর সর্বোচ্চ ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, গতকাল রবিবার (২০ জুলাই) রাত ৮টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৮.৭৮ ফুট মীনস সি লেভেল। রুল কার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৭.০৪ ফুট মীনস সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল।

উল্লেখ্য, ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কেন্দ্রে পানি সংকটের কারণে একসাথে ৫ টি ইউনিট সবসময় চালু করা সম্ভব হয় না।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের মে মাসের শেষের দিকে পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পাওয়ায় গত ২ জুন হতে এই কেন্দ্রের ৪টি ইউনিট চালু করা হয়। এরপর গত ৯ জুলাই রাত ৮টায় একযোগে ৫টি ইউনিট চালু করা হয়। সেদিন বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ২১২ মেগাওয়াট।

এরই ধারাবাহিকতায় গত ১৪ জুলাই ৫ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ২১৮ মেগাওয়াট। গতকাল রবিবার (২০ জুলাই) বিদ্যুৎ উৎপাদন বেড়ে হয়েছে ২২০ মেগাওয়াট। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা।

বিষয়:

বিদ্যুৎ
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
২

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান
৩

চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১
৪

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৪১

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড
৫

গাজার দায়িত্ব যেতে পারে জাতিসংঘের হাতে: পিস বোর্ড

সশস্ত্র বাহিনী দিবস আজ
৬

সশস্ত্র বাহিনী দিবস আজ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার
৭

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে কিছুটা দায় মোচনের চেষ্টা করছে সরকার

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
৮

বেপজা শ্রম আইন ও বিধিমালা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
৯

৫ দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের
১০

সাংবাদিক গিয়াস উদ্দিন গ্রেফতার, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ সাংবাদিকদের

এলাকার খবর

সম্পর্কিত