Logo শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে এমপি মাসুদের সংবর্ধনা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ শুটিং সেটে আহত জুনিয়র এনটিআর, ভক্তদের আশ্বস্ত করলেন অভিনেতা

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষ্যে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

সংগৃহীত ছবি:
সংগৃহীত ছবি:

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর অনুপম জীবনাদর্শ, সর্বজনীন শিক্ষা ও সুন্নাহর অনুসরণ আজকের এ দ্বন্দ্ব-সংঘাতময় বিশ্বে শান্তি, ন্যায় এবং কল্যাণ নিশ্চিত করতে পারে। 

‘পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)’ উপলক্ষ্যে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি বলেন, ‘ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর সুমহান আদর্শ ও সুন্নাহ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুসরণীয় ও অনুকরণীয় এবং এর মধ্যেই মুসলমানদের জন্য অফুরন্ত কল্যাণ, সফলতা ও শান্তি নিহিত রয়েছে।’

বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র স্মৃতি বিজড়িত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সারা বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি দিন উল্লেখ করে এ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। 

তিনি বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’ তথা সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে সমগ্র মানবজাতির হেদায়েত ও নাজাতের জন্য প্রেরণ করেছেন। নবী করিম (সা.) সম্পর্কে পবিত্র কুরআনে মহান আল্লাহ বলেছেন, ‘হে নবী, আমি আপনাকে সমগ্র বিশ্বজগতের জন্য কেবল রহমতরূপে প্রেরণ করেছি’ (সূরা আল-আম্বিয়া, আয়াত : ১০৭)। হযরত মুহাম্মদ (সা.) দুনিয়ায় এসেছিলেন ‘সিরাজাম মুনিরা’ অর্থাৎ আলোকোজ্জ্বল প্রদীপরূপে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে শান্তি, প্রগতি ও কল্যাণের বার্তা নিয়ে এসেছিলেন তিনি।’ 

প্রধান উপদেষ্টা বলেন, ‘আল্লাহর প্রতি অসীম আনুগত্য ও ভালোবাসা, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য, অপরিমেয় দয়া ও মহৎ গুণের জন্য পবিত্র কুরআনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনকে বলা হয়েছে ‘উসওয়াতুন হাসানাহ্’ অর্থাৎ সুন্দরতম আদর্শ। তিনি বিশ্ব মানবতার জন্য যে অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন, তা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারী হিসেবে পথ দেখাবে।’

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) সকলের মাঝে বয়ে আনুক অপার শান্তি ও সমৃদ্ধি এই কামনা করে তিনি বলেন, ‘সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য আরো সুসংহত হোক। মহানবী (সা.)-এর সুমহান জীবনাদর্শ লালন ও অনুসরণের মাধ্যমে আমাদের ইহকালীন ও পরকালীন জীবনের সার্বিক কল্যাণ ও মুক্তি সুনিশ্চিত হোক—এ কামনা করি। আমিন।’

বিষয়:

ড. ইউনূস
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা
১

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডিজ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখলেন বিরোধীদলীয় নেতা

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস
২

বার্ষিক পুরস্কার বিতরণী ও সবক প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে তানযীমুল উম্মাহর স্থায়ী ক্যাম্পাস

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট
৩

রংপুরের চাঞ্চল্যকর ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ শনাক্ত, দ্রুতই দেওয়া হবে চার্জশিট

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়
৪

মাদকমুক্ত শান্তিগঞ্জ গড়তে প্রশাসনের সঙ্গে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময়

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
৫

শান্তিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন
৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রুহিয়া পশ্চিম ইউনিয়নে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!
৭

​ভিডিও ভাইরাল হতেই অ্যাকশন: ইসলামপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলের ২ হোতা গ্রেপ্তার!

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর
৮

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমর

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​
৯

মাদকবিরোধী অভিযানে মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ​

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান
১০

বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস পালিত: শিশুদের চোখ রক্ষায় মোবাইল আসক্তি কমানো আহ্বান

এলাকার খবর

সম্পর্কিত