Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

সুনামগঞ্জ জেলা সুজনের ২ যুগপূর্তি উদযাপন

মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:
স্টাফ রিপোর্টারঃ দলনিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে গড়ে ওঠা নাগরিক সংগঠন ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন)-এর ২ যুগপূর্তি উদযাপন করেছে সুনামগঞ্জ জেলা সুজন। এ উপলক্ষে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জেলা সুজনের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সুজনের সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুজনের উপদেষ্টা, লেখক ও কলামিস্ট সুখেন্দু সেন হারু, গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, জেলা সহসভাপতি শাহীনা চৌধুরী রুবি, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলিনা আক্তার, মছিহুর রহমান রাসেল, মোজাহিদুল ইসলাম মজনু, রীনা আক্তার, তৃষ্ণা আক্তার রোসনা, সুনামগঞ্জ সদর উপজেলা সুজনের সভাপতি ফারুক রশিদ, শান্তিগঞ্জ উপজেলা সুজনের সভাপতি ও জেলা কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোঃ আবু সঈদ ও জিয়াউর রহমান জিয়াসহ অনেকে। বক্তারা বলেন, ২০০২ সালের ১২ নভেম্বর ‘সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স’ (সিএফই) নামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। প্রাথমিক পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে কাজ শুরু করে সংগঠনটি। পরবর্তী সময়ে গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর লক্ষ্য নিয়ে ২০০৩ সালের ২১ ডিসেম্বর সংগঠনটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘সুশাসনের জন্য নাগরিক’, সংক্ষেপে ‘সুজন’। তারা আরও বলেন, সুজন দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি দলনিরপেক্ষ স্বেচ্ছাব্রতী নাগরিক সংগঠন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, রাষ্ট্রের সব স্তরে সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। বক্তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ, সমতা, ন্যায়পরায়ণতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সচেতন, সক্রিয় ও সংগঠিত করতে কাজ করছে সুজন। একই সঙ্গে প্রয়োজনীয় রাষ্ট্রীয় ও সামাজিক সংস্কারের পক্ষে জনমত গঠন এবং সুশাসন প্রতিষ্ঠায় অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।

বিষয়:

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত