Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল গ্রেপ্তার

এম.কে.আই সজল, নরসিংদী
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

নরসিংদীর রায়পুরায় যৌথ বাহিনীর অভিযানে গৃহবধূ শান্তা ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার শ্রীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল শ্রীনগর এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শ্রীনগর এলাকায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হন। ঘটনার পরপরই সেনাবাহিনী, র‌্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং থানা পুলিশ যৌথভাবে শ্রীনগর ও সায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে সোহেল মিয়াকে গ্রেপ্তারের পাশাপাশি তার কাছ থেকে পাঁচটি পিস্তল, ৩৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং কিছু পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে পারিবারিক বিরোধের জেরে সোহেলের চাচাতো ভাইয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী শান্তা ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় শান্তার পরিবারের পক্ষ থেকে সোহেলকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার পর থেকেই সোহেল গা-ঢাকা দেন এবং এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলেন। তিনি চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও এতদিন তাকে ধরতে পারেনি।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই যৌথ বাহিনীর এই অভিযান চালানো হয়। অভিযানে সোহেলকে আটক করা সম্ভব হয়েছে, যে দীর্ঘদিন ধরে এলাকায় অস্থিরতা সৃষ্টি করে আসছিল।”

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, সোহেলের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা ও আরও অন্তত ১০টি মামলা রয়েছে। যৌথ বাহিনীর এই সফল অভিযানে তাকে অবশেষে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
 

বিষয়:

নরসিংদী
বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত