Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন,সভাপতি আবু সঈদ,সম্পাদক মামুন

মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

নাগরিক তথ্য অধিকার ফোরাম  ছবি:
নাগরিক তথ্য অধিকার ফোরাম ছবি:
স্টাফ রিপোর্টারঃ নাগরিক তথ্য অধিকার ফোরাম শান্তিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে সংবাদকর্মী মোঃ আবু সঈদকে সভাপতি ও মামুন আহমেদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ ঘটিকায় সংগঠনের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম মজনু'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সুনামগঞ্জ জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে এ অনুমোদন দেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি শেখ মোঃ ফয়জুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রেদুয়ান,সাংগঠনিক সম্পাদক শৈলেন সূত্রধর,দপ্তর সম্পাদক মোঃ আব্দুস শহীদ, আইন ও অধিকার (RTI) বিষয়ক সম্পাদক মোঃ আজমল হোসেন,অর্থ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রেজাউল করিম, প্রশিক্ষণ ও সচেতনতা সম্পাদক দুলন রানী তালুকদার,তথ্য সম্পাদক আব্দুল ইসলাম মিলন, কার্যনির্বাহী সদস্য মোঃ তাজুদ আলী, দীলিপ কুমার দাস ও মাহাজ আহমদ সোহান। তথ্য অধিকার আইন ২০০৯-এর সঠিক বাস্তবায়ন, জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে চলা সংগঠন "নাগরিক তথ্য অধিকার ফোরাম"-এর সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলার ১২টি উপজেলার পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে। নবগঠিত উপজেলা কমিটিগুলোর প্রধান দায়িত্ব হবে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে তথ্য অধিকার আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করা, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরে তথ্য প্রাপ্তিতে নাগরিকদের সহায়তা প্রদান এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে স্থানীয় প্রশাসনের সাথে গঠনমূলক সহযোগিতা বজায় রাখা। আনুষ্ঠানিক অনুমোদন সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি শাহ কামাল, ওবায়দুল মুন্সী, মো. রাজু আহমেদ, সুহেল আলম, ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মাইনুদ্দীন, শাহ মোশাহিদ আলম ফয়সল, জেলা কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবু সঈদ, সদর উপজেলা কমিটির সভাপতি রাকিব মিয়া তালুকদার, সহ সভাপতি একরামুল হক সেলিম, সাধারণ সম্পাদক বায়োজিত আহমেদ রাসেল, ছাতক উপজেলা কমিটির সভাপতি হাফিজ উদ্দিন ছালিক, সাধারণ সম্পাদক সুজন তালুকদার, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি শাহীন আহমেদ, মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি আশরাফ উদ্দিন হিল্লোল, ধর্মপাশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, দোয়ারাবাজার উপজেলা কমিটির সভাপতি মোফাজ্জল হাসান ও শাল্লা উপজেলা কমিটির সভাপতি তারেক মিয়া প্রমূখ।

বিষয়:

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত