Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া

প্রেস বিজ্ঞপ্তি:
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

 

মাত্র আট বছর বয়সেই জাতীয় পর্যায়ের গণিত অলিম্পিয়াডে প্রথম স্থান অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে কক্সবাজারের রামু শহীদ লেফটেন্যান্ট  তানজিম  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরশি আমিন আফিয়া। ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল জিনিয়াস অলিম্পিয়াড (IMGO) ২০২৬-এর জাতীয় পর্বে সেরা হয়ে এবার সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে খুদে এই গণিতবিদ।

গত শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’ অনুষ্ঠানে আরশির এই অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কার ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

বাংলাদেশ ইয়ং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে IMGO ২০২৬-এর জাতীয় পর্বে প্রথম স্থান অর্জনের জন্য আরশিকে সম্মাননা সনদ দেওয়া হয়। পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হয় IMGO ২০২৬-এর ‘YES Card’। এর মাধ্যমে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে সে।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় IMGO ২০২৬-এর জাতীয় পর্ব। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের গাণিতিক দক্ষতা, যুক্তিনির্ভর চিন্তাশক্তি এবং জটিল সমস্যা সমাধানের সক্ষমতা যাচাই করা হয়। এসব ক্ষেত্রে অসাধারণ দক্ষতা প্রদর্শন করে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে আরশি।

জাতীয় পর্যায়ে এই সাফল্যের মধ্য দিয়ে এবার বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে তার। সিঙ্গাপুরে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা তুলে ধরে দেশের জন্য সম্মান বয়ে আনাই এখন তার পরবর্তী লক্ষ্য।

আরশির এই সাফল্যে আনন্দিত ও গর্বিত তার পরিবার। তার বাবা মোঃ আল আমিন এবং মা কহিনুর আক্তার। পরিবারের দ্বিতীয় সন্তান আরশি রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ‘ভৈরব’ শাখার শিক্ষার্থী। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার লুধুয়া গ্রামে।

পরিবারের প্রত্যাশা, যথাযথ পরিচর্যা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের দিকনির্দেশনা পেলে আরশি আন্তর্জাতিক পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবে।

শহীদ শহীদ লেফটেন্যান্ট  তানজিম  ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ মেজর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁঞা, এসপিপি, এইসি রুপালি বাংলাদেশ কে জানান,  
শিশুদের মধ্যে গণিত, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি এবং যুক্তিনির্ভর চিন্তাশক্তির বিকাশে এ ধরনের অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরশির এই অর্জন শুধু আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বা তার পরিবারের  জন্যই নয়, রামু তথা কক্সবাজার জেলার জন্যও গর্বের বিষয়।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের পর এখন সিঙ্গাপুরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের অপেক্ষায় আরশি আমিন আফিয়া। খুদে এই গণিতবিদের হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও একটি গৌরবময় অর্জন আসবে—এমন প্রত্যাশা তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।

বিষয়:

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত