Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনন্য মানবিক দৃষ্টান্ত

মোঃ সাঈদী আকবর ফয়সাল (মফস্বল সম্পাদক)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 

মানবিকতা যে কেবল পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের প্রতি মমত্ববোধ ও দায়বদ্ধতারও বহিঃপ্রকাশ—তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ২১ দিন পর পরিবারের কাছে ফিরে গেছেন নিখোঁজ ৬০ বছর বয়সী এক বৃদ্ধ।

ঘটনার শুরু চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে। সেখানে দায়িত্ব পালন করছিলেন তরুণ চিকিৎসক ডা. শাহেদুল ইসলাম রোমেল। এ সময় পেকুয়া থেকে চকরিয়ায় বেড়াতে আসা এক যুবক পথিমধ্যে মানসিক ভারসাম্যহীন ও অসহায় অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পান। মানবিক দায়বদ্ধতা থেকে তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ওই যুবক। তবে হাসপাতালে পৌঁছে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি সেখান থেকে চলে যান।

এরপর বিষয়টি কেবল একজন অজ্ঞাতপরিচয় রোগীর চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ রাখেননি চিকিৎসক ডা. শাহেদুল ইসলাম রোমেল। পরিবারের পরিচয়হীন অসহায় বৃদ্ধকে তাঁর স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি।

বৃদ্ধের চিকিৎসা ও সার্বিক পরিচর্যায় এগিয়ে আসে হাসপাতালের জরুরি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসক, নার্স, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো), প্যারামেডিক, ওয়ার্ডবয় ও নিরাপত্তাকর্মীরা। নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি তাঁরা বৃদ্ধের প্রতি বিশেষ যত্ন নেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জায়নুল আবেদীনও সার্বক্ষণিক তাঁর খোঁজখবর রাখেন।

প্রথমে বিষয়টি চকরিয়া থানা পুলিশকে অবহিত করা হয়। তবে দীর্ঘ চেষ্টা করেও তাঁর পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তী সময়ে কিছুটা সুস্থ হয়ে বৃদ্ধ নিজের বাড়ি উখিয়া উপজেলায় বলে জানান।

এরপর স্বজনদের খুঁজে বের করতে নতুন করে উদ্যোগী হন ডা. রোমেল। নিজের ফেসবুক ওয়ালসহ উখিয়া উপজেলার বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে বৃদ্ধের ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য প্রকাশ করে পরিবারের সন্ধান চান। কিন্তু এতেও কাঙ্ক্ষিত সাড়া মিলছিল না।

অবশেষে হাল না ছেড়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগ করেন তিনি। সেখান থেকে উখিয়া থানার সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা নেওয়া হয়। দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে সন্ধান মেলে বৃদ্ধের পরিবারের।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় ২১ দিন পর স্বজনদের কাছে ফিরে যান ওই বৃদ্ধ। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে একটি পরিবারের। স্ত্রী ফিরে পান তাঁর জীবনসঙ্গীকে, সন্তানেরা ফিরে পান তাঁদের বাবাকে।

এই ঘটনা আবারও প্রমাণ করেছে, চিকিৎসকের দায়িত্ব শুধু রোগ নির্ণয় ও চিকিৎসাপত্র প্রদানের মধ্যেই সীমাবদ্ধ নয়; অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বিপদে মানবিক ভূমিকা রাখাও চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ অংশ।

ডা. শাহেদুল ইসলাম রোমেলসহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তাঁদের এই মানবিকতা ও দায়িত্ববোধ সমাজের অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিষয়:

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত