Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

সোহরাওয়ার্দীর সমাবেশে বক্তব্যের মাঝে অসুস্থ জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে বক্তব্য দেওয়ার মাঝে অসুস্থ হয়ে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য দেওয়ার সময় দুইবার তিনি মঞ্চে পড়ে যান। তীব্র গরমে তিনি অসুস্থ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

সাত দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলটির নেতা-কর্মীরা এতে যোগ দেন। সমাবেশে সভাপতির বক্তব্য দিতে মঞ্চে ওঠেন জামায়াত আমির। 

ডা. শফিকুর বলেন, ‘জামায়াত যে দুর্নীতিমুক্ত সমাজ গড়বে তার প্রমাণ কি? প্রথম প্রমাণ হচ্ছে…’, এ কথা বলেই তিনি মঞ্চে পড়ে যান। পরে নেতা-কর্মীরা দৌড়ে এসে তাকে ধরে ফেলেন। 

এ সময় মঞ্চ থেকে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আপনারা অবস্থান করুন যে যার জায়গায়।’ 

এর কিছুক্ষণের মধ্যেই জামায়াত আমির উঠে দাঁড়ান এবং পুনরায় বক্তব্য শুরু করেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা তাকে ধরে ছিলেন। পুনরায় বক্তব্য শুরু করার কিছুক্ষণের মধ্যেই তিনি আবারও ঢলে পড়েন।  

এ সময় মঞ্চ থেকে বলা হয়, ‘আমিরে জামায়াত গরমের কারণে একটু অসুস্থ হয়েছেন। ডাক্তাররা বলছেন, ওনার বক্তব্য দেওয়া ঠিক হবে না।’ 

এ ঘোষণা শেষ হতে না হতেই দেখা যায়, নেতা-কর্মীরা বক্তব্য দেওয়ার ডায়াস সরিয়ে নিচ্ছেন। এ সময় আবারও জামায়াত আমিরকে বক্তব্য দিতে শোনা যায়। তবে এবার তিনি মঞ্চে বসে কথা শুরু করেন। বাকি বক্তব্য তিনি বসেই দেন।

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত