Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

জাতীয় পার্টির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, একই ধরনের পদক্ষেপ জাতীয় পার্টির বিরুদ্ধেও নিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাটি খুবই গুরুতর। এর সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া উচিত।

জুলাই সনদের বাস্তবায়নের দাবি জানিয়ে তাহের বলেন, “নির্বাচনের আগেই রিফর্ম কার্যকর করতে হবে। আলোচনা ও ঐকমত্যের পাশাপাশি আইনি ভিত্তি দিয়ে এখনই তা বাস্তবায়ন করতে হবে। কিছু দল বাধা দিচ্ছে, কিন্তু সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না।”

তিনি অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে আলোচনা করেই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, যা নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে। তাঁর মতে, জুলাই সনদ নিয়ে সবার মধ্যে স্পষ্ট সিদ্ধান্ত হওয়ার আগেই নির্বাচন ঘোষণা করা ভুল হয়েছে।

তাহের বলেন, “নির্বাচন নিয়ে এখনো বৈষম্য রয়ে গেছে। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। বেশিরভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতি (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) সমর্থন করছে। আমরা চাই— আপার হাউজ ও পিআর— দুটোই থাকুক।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রক্রিয়ায় নির্বাচন হলে কেন্দ্র দখল, কালো টাকা ও সহিংসতার ঝুঁকি থাকবে। তাই নতুন ব্যবস্থা দরকার। নাহলে আমাদের অংশগ্রহণ কঠিন হবে, আর নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”

এ সময় নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তাহের বলেন, সরকার নীরব ভূমিকা নিয়েছে। প্রশাসন ও পুলিশে যারা পক্ষপাতদুষ্ট, তাঁদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে।

তিনি জানান, পিআর পদ্ধতি চালুর বিষয়ে গণভোট আয়োজনের আহ্বানও জানানো হয়েছে প্রধান উপদেষ্টাকে।

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত