Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

সশস্ত্র বাহিনী দিবস আজ

নিউজ ডেস্ক :
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

আজ ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এ উপলক্ষে নেওয়া হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি। শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সেনাকুঞ্জে আয়োজন এবং জনসাধারণের জন্য নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের সুযোগ থাকছে। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকা ক্যান্টনমেন্টে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আলাদাভাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন।

 

সশস্ত্র বাহিনী দিবসের কর্মসূচি শুরু হবে আজ শনিবার ফজরের নামাজের পর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানঘাঁটির মসজিদে দেশের কল্যাণ, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি কামনা করা হবে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে।

 

সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেনাবাহিনীপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীপ্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন। প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে তার কার্যালয়ে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে কুশল বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে বাহিনী প্রধানরা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী। এ সময় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

সেনাকুঞ্জে বিকেলে সংবর্ধনা

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিকেল চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে কর্মরত ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্টজন ও বিদেশি কূটনীতিকরা অংশ নেবেন। এছাড়া বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

বিভিন্ন সেনানিবাসে আয়োজন

ঢাকার বাইরে সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে নৌবাহিনীর বিশেষভাবে সজ্জিত জাহাজগুলো জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। আজ বেলা ২টা থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত এসব জাহাজ নিকটবর্তী ঘাটে নোঙর করা থাকবে।

রাষ্ট্রপতির বাণী

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে উজ্জীবিত করে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব ও উদ্যোগে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব সুদৃঢ় হওয়ার কথা উল্লেখ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় বাহিনীর সম্প্রসারণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।

বর্তমান সরকারের আধুনিক ও শক্তিশালী চতুর্মাত্রিক বাহিনী গড়ে তোলার উদ্যোগের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি প্রতিরক্ষা প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা কৌশলের ওপর গুরুত্বারোপ করেন। দেশপ্রেম, শৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাকে বাহিনীর প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা দখলদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত পাল্টা আক্রমণ শুরু করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনী ও দেশপ্রেমিক জনগণও এতে অংশ নেন। এই অভিযান মুক্তিযুদ্ধের লড়াইকে নতুন মাত্রা দেয়।

তিনি বলেন, বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান সামরিক বাহিনীর কর্মকর্তা ছিলেন। স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে। দুর্যোগ মোকাবিলা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে তাদের অবদান দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী গড়ে তুলতে পদক্ষেপ বাস্তবায়ন করছে। ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানেও সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশের ও জনগণের পক্ষে ইতিবাচক ছিল বলে বাণীতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, রুহুল আমিন, মতিউর রহমান, নুর মোহাম্মদ শেখ ও মুন্সী আব্দুর রউফসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি।

বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সম্মিলিত প্রতিরোধ ও পাল্টা আক্রমণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয় ত্বরান্বিত হয়। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের ধারাবাহিকতায় ২১ নভেম্বর জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল স্মারক।

তিনি স্বাধীনতা-সার্বভৌমত্ব, নিরাপত্তা ও শান্তি রক্ষায় সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা ও বেসামরিক প্রশাসনকে সহযোগিতার মাধ্যমে বাহিনী জনগণের আস্থার প্রতীকে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন। ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে পেশাদার, দক্ষ, শক্তিশালী ও জনআস্থাভাজন সশস্ত্র বাহিনী গড়ে ওঠার প্রত্যাশা জানান তিনি।

টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠান

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে ‘বিশেষ অনির্বাণ’। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ বেতারে প্রচারিত হবে ‘বিশেষ দুর্বার’। টেলিভিশনের বিশেষ অনির্বাণ অনুষ্ঠানটি বেসরকারি চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

 

 

বিষয়:

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত