Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

বিগত তিন নির্বাচনকে বৈধতা দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের সুযোগ দেওয়া হবে না: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে যে সব বিদেশি পর্যবেক্ষক সংস্থা বৈধতা দিয়েছে, তাদের আগামী জাতীয় নির্বাচনে আর আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘আমরা ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি, আগত নির্বাচনে অভিজ্ঞ ও দক্ষ পর্যবেক্ষকরা অংশ নেবেন। তবে যেসব সংস্থা বিগত তিনটি নির্বাচনে প্রশ্নবিদ্ধ অবস্থায়ও অন্ধভাবে ইতিবাচক প্রতিবেদন দিয়েছে, তাদের এবার আর ডাকা হবে না।

তিনি আরও জানান, কানাডার হাইকমিশনার নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। কমিশনের পক্ষ থেকে ভোটারদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগ, প্রশিক্ষণ কার্যক্রম এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে তাকে অবহিত করা হয়েছে।

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘কানাডা চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। সে লক্ষ্যে তারা আমাদের সঙ্গে সহযোগিতায় আগ্রহী।’

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সিইসি। তিনি বলেন, ‘এই বিষয়ে কানাডা থেকে প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে বলে আশা করছি।’

বৈঠক শেষে কানাডার হাইকমিশনার জানান, নির্বাচন কমিশনের অঙ্গীকার তাদের আশ্বস্ত করেছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কানাডা সহায়তা দিতে প্রস্তুত।

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত