Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

বিতর্কিত পোস্টের জেরে শেখ হাসিনার আইনজীবীর নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবী আমিনুল গনি টিটো-কে অপসারণ করেছে। তাঁর একটি ফেসবুক পোস্টে শেখ হাসিনার ফাঁসি চাওয়ার পর তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল।

বুধবার সকালে মামলার শুনানিতে অংশ নিতে চাইলে আদালত তার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে এবং ন্যায়বিচারের স্বার্থে তাঁকে মামলা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়। শুনানিকালে টিটো স্বীকার করেন, গত ৫ আগস্ট তিনি যে পোস্টটি করেছিলেন সেটি তাঁরই।

পরবর্তীতে ট্রাইব্যুনাল ঢাকার বিশেষ আদালতের সাবেক পিপি আমির হোসেন-কে শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ দেয়।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিটো বলেন, ‘ফেসবুক পোস্টটি ছিল আমার রাজনৈতিক মতামতের অংশ, আর এটি আমার পেশাগত দায়িত্ব থেকে ভিন্ন। আমি কোনো কনফ্লিক্ট অব ইন্টারেস্ট দেখছি না। আজ শুনানি হলে আমার পক্ষে প্রমাণ করার সুযোগ থাকত যে আমি আইনজীবী হিসেবে ক্লায়েন্টের স্বার্থ কতটা গুরুত্ব দিয়ে দেখি।’

ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম এইচ তামিম জানান, আসামিদের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী হিসেবে টিটোকে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে বিতর্কিত তথ্য সামনে আসায় তিনি নিজেই নিজেকে মামলাটি থেকে প্রত্যাহারের আবেদন করেন, যা ট্রাইব্যুনাল গ্রহণ করে।

এদিকে মামলার অ্যামিকাস কিউরি এ ওয়াই মশিউজ্জামান মামলার প্রস্তুতির জন্য এক সপ্তাহ সময় চেয়েছেন, যা মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল-১। মামলার পরবর্তী শুনানি ২ জুলাই নির্ধারণ করা হয়েছে। 

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত