Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

ফিরছে ‘না’ ভোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ‘না’ ভোটের বিধান চালু হয়েছে। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেন, আরপিও সংশোধনের ফলে ‘না’ ভোট ফেরানোর পাশাপাশি ইভিএম সংক্রান্ত সব বিধান বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ফলাফল বাতিলের ক্ষমতাও পুনঃস্থাপিত হয়েছে। অনিয়ম প্রমাণিত হলে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ‘না’ ভোটের বিধান চালু হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আরপিও সংশোধন করে এটি বাতিল করা হয়।

নির্বাচন কমিশনার জানান, কোনো রাজনৈতিক দলের নিবন্ধন নাকচ হলে ১৫ দিনের মধ্যে সুনির্দিষ্ট কারণ জানাতে হবে। নির্বাচনের ফলাফল গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞা সংশোধন করায় সেনাবাহিনী, নৌবাহিনী ও কোস্ট গার্ডকে নির্বাচনের নিরাপত্তা কাজে নিয়োজিত করার সুযোগ মিলবে।

নতুন দল নিবন্ধনের প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ১৪৩টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ৮৪টি পূর্ণাঙ্গ কাগজপত্র জমা দিয়েছে। এদের মধ্যে ২২টি দলকে প্রাথমিকভাবে সঠিক পাওয়া গেছে, যাদের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত হবে। এছাড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে ৮২টি আসনে আপত্তি এসেছে।

নারীর প্রতি সম্মান নিশ্চিত করা এবং সাইবার বুলিং রোধে আচরণবিধিতে নতুন নিয়ম সংযোজনের কথাও জানান তিনি।

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত