Logo শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ‎দ্বিতীয়বারের মতো বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক শফি উল্যাহ্ মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ রিমান্ড শেষে আদালতে মেজর(অব:) আখতারুজ্জামান, জামিন আবেদন দেশে প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান মাগুরায় পুলিশ সদস্যকে মারধর করা সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

পেকুয়া ক্রীড়া সংস্থার সভাপতি রফিকুল ইসলাম, সম্পাদক ছাফওয়ানুল করিম

হুমায়ুন কবির (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

কক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। প্রজ্ঞাপনে জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা ও সার্বিক পরামর্শের ভিত্তিতে পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটি গঠনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনের স্মারক নম্বর ০৫.২০.২২৫৬.০০১.২৫.০০১.২৬-৬০৮।

অনুমোদিত কমিটিতে উপজেলা পরিষদ কর্তৃক মনোনীত সহসভাপতি হয়েছেন সদর চেয়ারম্যান এম. বাহাদুর শাহ। পদাধিকারবলে অপর সহসভাপতি হিসেবে রয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। নির্বাচিত সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ইউছুপ রুবেল ও মুনতাজির কামরান জাদিদ।

কমিটির অন্যান্য পদে অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দিন। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন এন. আহমদ শফি ও আহসান হাবীব। কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ মহি উদ্দিন।

এ ছাড়া পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

নির্বাচিত সাধারণ নির্বাহী সদস্যরা হলেন—সাংবাদিক সাইদুর রহমান সুমন, মো. রাশেদ ফারুক, আনোয়ার হোছাইন, মোহাম্মদ সায়েদ খাঁন, মো. তারেক জলিল, বেলাল উদ্দিন, মোহাম্মদ আমির আব্দুল্লাহ ও মুহাম্মদ আমিনুল হক। সংরক্ষিত নারী আসনে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সেলিনা আক্তার ও নাও রিন সামরিনা লাভলী।

সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, নতুন কমিটির মাধ্যমে পেকুয়া উপজেলার ক্রীড়া কার্যক্রমে গতি আসবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার ক্ষেত্রে কমিটি কার্যকর ভূমিকা রাখবে।

তাঁদের মতে, খেলাধুলার উপযুক্ত পরিবেশ তৈরি করা গেলে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত করতে পারবে। এ জন্য নতুন কমিটির পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

বিষয়:

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ
১

আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেলো ইসরায়েলী পুলিশ

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন
২

কক্সবাজারে ‘সোনালী অতীত ফুটবল টুর্নামেন্ট-২৬’ ঘিরে উৎসবমুখর আয়োজন

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে
৩

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস-এর উদ্যোগে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারনা অনুষ্টিত হয়েছে

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা
৪

উপনির্বাচনে রুহিয়ায় বাবার পক্ষে ধানের শীষের প্রচারণায় মেয়ে ডা. ফাইজা

দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য
৫

দেওয়ানগঞ্জে কষ্টিপাথর সদৃশ বস্ত উদ্ধার: ডিবি পুলিশের জালে আন্তঃজেলা চক্রের ৮ সদস্য

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা
৬

জেরুজালেমেই আক্রান্ত নেতানিয়াহু, গাড়িবহরে হামলা

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
৭

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
৮

চকরিয়ায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়
৯

সাইবার হামলা থেকে নিরাপদ থাকার ৫ উপায়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব
১০

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি সৌদি আরব

এলাকার খবর

সম্পর্কিত