Logo রবিবার, ২২ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া মিরপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে ছাড়া গঠন হচ্ছে ইসরায়েলের সরকার ১ জানুয়ারি নতুন কাঠামো অনুযায়ী বেতন পাবেন গার্মেন্টস শ্রমিকরা থানায় অবস্থানকালে এনসিপির এমপি ডা. মাহমুদা মিতুকে ফোনে হত্যার হুমকি শাপলা চত্বরে গণহত্যা মামলা: হাতকড়া-হেলমেটে ট্রাইব্যুনালে ১১ আসামি

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম নারী ভিপি নাশরা নাঈম

অনলাইন ডেস্ক
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:

আট বছর পর অনুষ্ঠিত আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (এএমইউ) ছাত্র সংসদ নির্বাচনে ইতিহাস গড়েছেন নাশরা নাঈম। বিশ্ববিদ্যালয়টির শতাধিক বছরের ইতিহাসে প্রথম নারী হিসেবে ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন তিনি। উত্তর প্রদেশের গোরখপুরের বাসিন্দা নাশরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের (এলএলবি) শিক্ষার্থী।  নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন নোমান আশরাফ এবং সাধারণ সম্পাদক (সম্মানসূচক) হয়েছেন মোহাম্মদ হামদান।

 

প্রথমে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা থাকলেও ক্যাম্পাসের বাস্তবতা বিবেচনায় সহসভাপতি পদে লড়ার সিদ্ধান্ত নেন নাশরা। তার বাবা শুরুতে কিছুটা সংশয় প্রকাশ করলেও শেষ পর্যন্ত পরিবার তাকে পূর্ণ সমর্থন দিয়েছে।

 

২০১৯ সালে ক্যাম্পাসে সহিংসতা, বিশৃঙ্খলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে ছাত্র সংসদ স্থগিত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি ছাত্র সংসদ পুনর্বহালের দাবিতে ১৯ দিনের আন্দোলন ও এক শিক্ষার্থীর অনশন কর্মসূচির পর নির্বাচনের পথ খুলে যায়। গত ৫ নভেম্বর অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ।

নির্বাচনি প্রচারে শিক্ষাক্রম আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের মতবিনিময় ও সাংস্কৃতিক চর্চার জন্য উন্মুক্ত পরিসর বাড়ানোর ওপর গুরুত্ব দেন নাশরা। তার মতে, শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন থাকা জরুরি। কারণ, রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্ত এবং বিধিনিষেধের প্রভাব বুঝতে রাজনৈতিক সচেতনতার বিকল্প নেই।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও নির্বাচনি পরিবেশ পুনরুজ্জীবিত হলে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার মতে, দীর্ঘদিন ধরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক নেতৃত্বের ঘাটতি রয়েছে। ছাত্র সংসদের পুনরুজ্জীবন সেই শূন্যতা পূরণে ভূমিকা রাখতে পারে।

বিষয়:

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা
১

বুধহাটায় নেই কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, দক্ষতা শেখার সুযোগ চান এলাকার তরুণেরা

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?
২

ভাঙাচোরা সড়কে নাকাল মানুষ, কবে শুরু হবে বুধহাটা-পাইথালীর সংস্কার?

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
৩

ঢাকাসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার
৪

ইতিহাসের কাঠগড়ায় মিয়ানমার

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
৫

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা
৬

সাদিক কায়েমের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দিতে হবে: বিরোধীদলীয় নেতা

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন
৭

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই ও জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট কল্যাণ সমিতির চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সম্মেলন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত
৮

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন উপলক্ষে ইবি ছাত্রদলের দোয়া অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৯

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়
১০

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া রাজনৈতিক সংকট মোকাবিলা সম্ভব নয়

এলাকার খবর

সম্পর্কিত