Logo মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
ছবি ভিডিও আর্কাইভ
সর্বশেষ
স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু ভারতে প্রবেশের জন্য ওঁৎ পেতে আছে বাংলাদেশিরা: শুভেন্দু ঢাকা ও আশেপাশের তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেতানিয়াহুকে পেছনে ফেলে ইসরাইলের প্রধানমন্ত্রী হচ্ছেন আইজেনকোট জামায়াত শরিয়াভিত্তিক শাসনের বিপক্ষে: স্বরাষ্ট্রমন্ত্রী ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা ডা: শফিকুুর রহমান ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

মোঃ আবু সঈদ (স্টাফ রিপোর্টার)
📸 ফটো কার্ড
অডিও সংবাদ

শুনতে প্লে করুন

 ছবি:
ছবি:
মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা। কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে পারলে দক্ষ জনশক্তি তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অধিদপ্তরের (পরিকল্পনা ও উন্নয়ন) পরিচালক (উপসচিব) মোঃ জাহেদুর রহমান। সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজিজুননেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ও সুনামগঞ্জ টেক্সটাইল ডিপ্লোমা ইনস্টিটিউটের ভর্তি কার্যক্রম ত্বরান্বিত করতে অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কারিগরি শিক্ষায় শিক্ষিত না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। খাদ্য, বস্ত্র ও বাসস্থান মানুষের মৌলিক অধিকার। দেশের পোশাক রপ্তানি ও গার্মেন্টস শিল্পের উৎপাদন বাড়াতে নিজ দেশেই দক্ষ প্রকৌশলী তৈরি করতে হবে। অন্যথায় বিদেশ থেকে প্রকৌশলী ও দক্ষ জনবল নিয়োগ করতে গিয়ে দেশের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে। জাহেদুর রহমান বলেন, ‘কারিগরি শিক্ষা সব সময় অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি। হলফ করে বলতে পারি, টেক্সটাইল থেকে ডিপ্লোমা করার পর একজন শিক্ষার্থীও বেকার থাকবেন না। তাই আমাদের উচিত টেক্সটাইল ও ভোকেশনাল শিক্ষার প্রতি আগ্রহী হওয়া। গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে আমরা যে উৎপাদনশীল জনশক্তি আশা করি, তা পাচ্ছি না। আমাদের বিকল্প ও বাস্তবমুখী শিক্ষার দিকে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির সুযোগ রয়েছে। পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থীরাও এসব প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। যারা ২০২২ সালে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করেছেন এবং পরবর্তী সময়ে ঝরে পড়েছেন, তারাও চাইলে ভর্তি হতে পারবেন। কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। টেক্সটাইল খাতে পর্যাপ্ত দক্ষ প্রকৌশলী না থাকায় বিদেশ থেকে কর্মী নিয়োগ দিতে হয়, ফলে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায়। শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও আজিজুননেছা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। সভায় শুরুতে কারিগরি এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম ও সুযোগ-সুবিধা নিয়ে স্লাইড শো উপস্থাপন করেন সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুম মিঞা, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সুফি মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ নোমান আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা দিলোয়ার হোসেন, সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম, শান্তিগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মানিক লাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ চক্রবর্তী, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং উজানীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন পাগলা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শরাফত উল্লাহ, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দ্র কুমার দেব, জেবিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিবাস চন্দ্র বিশ্বাস, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, পূর্ব পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রানা আচার্য্য, সহকারী শিক্ষিকা দিলারা বেগম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ ও উপজেলা অফিসের নাজির মোঃ আবু বকর সিদ্দিকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিষয়:

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ
১

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান
২

বর্তমান সরকারের পরিকল্পনা প্রতিটি মানুষকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা---পরিচালক জাহেদুর রহমান

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা
৩

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন চালাবেন যারা

 স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ
৪

স্টেডিয়াম নির্মাণের ৩৮ লাখ টাকার বাজেটে দুটি টয়লেট বানিয়ে বাকি অর্থ লোপাট-সংসদে শফিকুল ইসলাম মাসুদ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের
৫

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা উপজেলা প্রশাসনের

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো
৬

কোরআন পাঠ করে সময় কাটাচ্ছেন কারাবন্দি মাদুরো

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৭

পলাতক হাসিনার পাসপোর্টের আবেদন ‘হাস্যকর’--পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী
৮

হাসিনার পাসপোর্টের আবেদন যাচাই করছে সরকার-স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা
৯

ইসলাম সব সময়ই আমেরিকার ইতিহাসের অংশ--বারাক ওবামা

ডাসারে জমি বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেপ্তার
১০

ডাসারে জমি বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেপ্তার

এলাকার খবর

সম্পর্কিত