ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

চকরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
admin
৪ অক্টোবর ২০১৯, ৮:০৩ পূর্বাহ্ণ

Link Copied!

সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :

বিভিন্ন অভিযোগে কক্সবাজারের চকরিয়া পৌর সদরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় চার মুদির দোকান ব্যবসায়ীকে ১ লাখ, অপরিচ্ছন্ন পরিবেশে নোংরা ও বাঁসি খাবার পরিবেশনের মাধ্যমে রেস্টুরেন্ট পরিচালনার দায়ে এক হোটেল মালিককে ৪০ হাজার ও পৌর সদরে ফুটপাত ও সড়কের উপর পথচারীদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফলের ব্যবসা চালিয়ে যাওয়ায় পাঁচজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেই ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পেয়াজের অতিরিক্ত মূল্য হাতিয়ে নেয়ার অভিযোগ হাতেনাতে প্রমান হওয়ায় মেসার্স হক ব্রাদার্সের কাছ থেকে ২০ হাজার টাকা, মো. হোছনের দোকান থেকে ৩০ হাজার টাকা, আরিফুল ইসলামের দোকান থেকে ৩০ হাজার টাকা ও জসিম উদ্দিনের দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদীন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী, চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, চকরিয়া উপজেলা প্রশাসনের আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হকসহ থানা পুলিশ, উপজেলা ও পৌর প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. মো. নজরুল ইসলাম

প্রাথমিক শিক্ষার সিলেট বিভাগীয় উপ-পরিচালক হলেন রফিকুল ইসলাম তালুকদার

ইসলামপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও রোকেয়া দিবস পালিত

কুবি ভর্তি পরীক্ষায় দশদিনে আবেদন ৩৩ হাজারের বেশি

চকরিয়ায় মরহুম ওসমান সওদাগরের সহধর্মিনীর জানাজা অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও কিশোরীর প্রতি ডিজিটাল সহিংসতা প্রতিরোধে মানববন্ধন

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলনে শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি

সুন্দরী গাছ বাঁচলে সুন্দরবন বাঁচবে

শান্তিগঞ্জে শুভ উদ্ভোধন হলো জেলা প্রশাসন ল্যাবরেটরি হাইস্কুল ‎

আনিসুল, আনোয়ারের নেতৃত্বে ২০ দলীয় গণতান্ত্রিক জোট

কক্সবাজারে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ‘Businesses Development Training 2025’ অনুষ্ঠিত

এমবিবিএস ভর্তি পরীক্ষা : ১২ ডিসেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ