ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের ডাইনিং পরিদর্শন করেছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী। শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুম'আ হলটির ডাইনিংয়ে খাবারের মান সম্পর্কে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে হলের খাবার গ্রহণ করেন। খাওয়া শেষে হলটির রিডিং রুমে গিয়ে শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তিনি।
এসময় শিক্ষার্থীরা বলেন, খাবারের মান আগের চেয়ে এখন মোটামুটি ভালো। তবে কর্তৃপক্ষের নিয়মিত তদারকি থাকলে খাবারের মান আরও ভালো হবে।
এসময় শিক্ষার্থীরা, ডাইনিংয়ের ভাঙ্গা পুরোনো চেয়ার, টেবিল সংস্কার, রিডিং রুমে পড়াশোনার জায়গা বৃদ্ধি এবং হলটির যাবতীয় সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহনের দাবি জানায়।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী বলেন, "বিগত সময়ে শুধু নামের কারণে হলটির কোনো হয়নি। ফলে দীর্ঘদিন ধরে হলটিতে নানা ধরনের সমস্যা ও উন্নয়ন ঘাটতি ছিল। বর্তমান প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নিয়েছে। হলের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আবাসিক পরিবেশ আরও সুন্দর করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের যে সমস্যাগুলো রয়েছে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"