ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

নোয়াখালীতে সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল

প্রতিবেদক
admin
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ

Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জেলার ৯ টি উপজেলায় এবছর ৫ লাখ ৪৪ হাজার ৩৩০ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলায় স্থায়ী ও অস্থায়ীসহ মোট ২ হাজার ২৮৭ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৩ জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের ৪ লাখ ৮৫ হাজার ২৮৭ জন শিশুকে একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন সফল করতে জেলার ৯ টি উপজেলায় ৪ হাজার ৫৭৪ জন স্বেচ্ছাসেবক এবং ৮৮৮ জন মাঠকর্মী দায়িত্ব পালন করবেন। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনটি বাস্তবায়ন করবে জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদফতর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

প্রেস ব্রিফিংয়ে ডা. মাসুম ইফতেখার আরো বলেন, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশু যে শুধু রাতকানা রোগ থেকে রক্ষা পায় তা নয়, আরও অনেক উপকার হয়। এ ক্যাপসুল শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও অন্যান্য সংক্রামক রোগে ঘন ঘন আক্রান্ত হওয়া রোধ করে, যা শিশুকে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে সহায়তা করে।

আরও পড়ুন

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :

ভাড়া বাসায় বসেই জনগণের সেবায় রাউজান হাইওয়ে পুলিশ