ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

এশিয়া  কাপে থাকছে না রাসেল ডোমিঙ্গো, দায়িত্বে শ্রীধরণ শ্রীরাম

প্রতিবেদক
নিউজ ভিশন
২২ আগস্ট ২০২২, ৪:৪২ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ

এশিয়া কাপে দলের সাথে থাকবেন না বাংলাদেশের ক্রিকেট হেড কোচ রাসেল ডোমিঙ্গো। ক্রিকেট পাড়ায় এমন একটা গুঞ্জন বেশ কিছু দিন ধরে চলছিল। অবশেষে আজকে তার সত্যতা জানিয়েছেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। এশিয়া কাপ তথা আর কোন টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গোকে। সংক্ষিপ্ত ওভারের খেলাটা এখন থেকে দেখভাল করবেন নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম। আজ বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান বিসিবি বস নাজমুল হাসান পাপন।

 

আগামীকাল এশিয়া কাপের উদ্দেশ্যে রওয়ানা দিবে বাংলাদেশ দল। যাওয়ার আগে মিরপুর মাঠে নিজেদের মধ্যে প্রস্তুতি সেরে নিচ্ছেন সাকিবরা। দুটি প্রস্তুতি ম্যাচ মাঠে বসে উপভোগ করছেন টিম ডিরেক্টর সুজন, দলের কোচবৃন্দ এবং নতুন পরামর্শক শ্রীরাম। আনকোরা বাংলাদেশকে নিয়ে কীভাবে ছক আঁকা যায় সবাই মিলে সেই পরিকল্পনা তৈরি করছেন। হয়তো খেলোয়াড়দের প্রস্তুতি দেখে সেরা একাদশ নির্বাচন করবেন।

 

বছরের শেষ দিকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটকে মাথায় রেখে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে।গত দশকে সবচেয়ে বেশি রানার্সআপ হওয়া বাংলাদেশ টি-টোয়েন্টি ফর্মেট বলেই এবারের আসরে আন্ডারডগ হিসেবে খেলবে এশিয়া কাপে। নিজেদের ব্যর্থতা মেনে এশিয়া কাপ থেকে বেশি আশা করছেন  না ক্যাপ্টেন সাকিব আল হাসানও। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে এশিয়া কাপকে স্রেফ একটা প্রস্তুতির মঞ্চ হিসেবে মানছেন তিনি। তবে হুট করে পাল্টে যাওয়া নতুন ক্যাপ্টেন এবং টেকনিক্যাল পরামর্শক নিয়ে নতুন স্বপ্ন দেখতেই পারেন ভক্তকুল।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার