ঢাকারবিবার , ১০ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

লর্ডসে ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন গোস্বামী

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ আগস্ট ২০২২, ৪:৫০ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ

ইংল্যান্ডের সাথে শেষ ওয়ানডেতে ক্রিকেটকে ছুটি জানাবেন ঝুলন গোস্বামী। ক্রিকেটের মক্কা লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতের নারী দলের এই অভিজ্ঞ ফাস্ট বোলার। সূচি অনুযায়ী আগামী সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ ইংল্যান্ডের সাথে শেষ ওয়ানডে খেলবে ভারত নারী দল।আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে মোট ৩৫২টি উইকেট শিকার করেন ঝুলন। দেশের হয়ে সেরা উইকেট শিকারি হিসেবে বিদায় নিবেন এই সিনিয়র ক্রিকেটার।

গত মার্চে বিশ্বকাপে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ঝুলন। শেষ শ্রীলঙ্কা সিরিজে ফিটনেস ইস্যুতে দলে জায়গা হয়নি ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটারের। গত জুলাইয়ের মাঝামাঝিতে পুনরায় ফিটনেস ঠিক করে ইংল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে জায়গা পান ঝুলন। অবশ্য ২০১৮ থেকে টি-টোয়েন্টি এবং ২০২১ থেকে টেস্ট দলে নেই এই প্রমীলা ক্রিকেটার।

দলের ভবিষ্যৎ পরিকল্পনায় নেই বয়স্ক ঝুলন গোস্বামী। টিম ম্যানেজম্যান্ট থেকে ঝুলনকে এ ব্যাপারে জানানো হয়। মূলত তরুণদের জায়গা দিতে জুলহানকে বিদায় জানাতে চায় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি ঝুলনকে মাঠ থেকেই আনুষ্ঠানিক বিদায় জানাতে চায় বিসিসিআই। পরে উভয়ের সম্মতিক্রমে এই সিরিজ থেকেই অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও ঘরোয়া ক্রিকেটে আরও কয়েক বছর খেলবেন ঝুলন। জানা যায়, আগামী বছর মেয়েদের আইপিএলে খেলবেন এই বোলার। পাশাপাশি পুরুষ আইপিএলে এক দলের মনিটরিং রোলে কাজ করার কথা আছে তার। তাছাড়া তিনি বাংলা দলের হয়ে খেলোয়াড় ও মেন্টরের ভূমিকা পালন করবেন।

ভারতের হয়ে মোট ১৯ বছর প্রতিনিধিত্ব করেছেন ঝুলন গোস্বামী। ১২ টেস্ট, ৬৮ টি-টোয়েন্টি এবং ২০১টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ৫০ ওভার ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারী ঝুলন গোস্বামী।

আরও পড়ুন

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়

কক্সবাজারের আকাশে রহস্যময় আলোর রেখা, চাঞ্চল্য—উঠেছে নানা জল্পনা

বাইউস্ট আইন বিভাগ কর্তৃক “বিচার কৌশল ও ওকালতি বিষয়ক কর্মশালা ২০২৬” অনুষ্ঠিত

চকরিয়া ব্লাড ফাউন্ডেশনের মাসিক জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে বিআইএমএএসসি ও প্যান সলিউশনের যৌথ উদ্যোগে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজারের এডিসি(রাজস্ব) ইমরান সজীব বান্দরবানে বদলী

আমির হামজা এমপি

মুফতি আমির হামজা এমপিকে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রদল

Vp sadik Kayem

ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে নিয়ে সোস্যাল মিডিয়ায় গুঞ্জন

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীন শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচি

অনিয়মের অভিযোগে জামাতপন্থী প্যানেলের নির্বাচন বর্জনের ঘোষণা

কালকিনিতে একাধিক মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার