ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে নবনির্মিত পেকুয়া পৌরসভার পলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
হুমায়ুন কবির, পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে নবনির্মিত পেকুয়া পৌরসভার পলক উন্মোচন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার(১৩ জুন) বিকাল ৪টার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দীন আহমেদ ও পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং কক্সবাজারের ৪ এমপি নিয়ে চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন।জিয়ারত শেষে পরিবারের সাথে দেখা করে খোঁজখবর নেন এবং ২০ লক্ষ টাকার সঞ্চয় পত্র তুলে দেন ওয়াসিম আকরামের পিতা ও বড় ভাইয়ের হাতে।
পেকুয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন: আজকে কোন জনসভা না, মোড়ে মোড়ে, রাস্তায় রাস্তায় অনেক মানুষ উপস্থিত হয়ে ভালোবাসা দিয়েছেন।এখন আপনাদের পৌরসভার উদ্বোধন করলাম,ঠিক ২৫ বছর আগে আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই উপজেলা প্রতিষ্ঠা করেন,এই থেকে বুঝা যায় বিএনপির সরকার দেশ চালানোর ক্ষমতা পেলে শুধু দেশের উন্নয়ন করে।ক্ষমতা দায়িত্বে না থাকলেও দেশের মানুষের কথা বলেন। ইনশাআল্লাহ পেকুয়ায় আবার আসব এবং বড় একটা জনসভা হবে।সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং বিএনপির সরকারের জন্য দোয়া করবেন।
পেকুয়ায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে বাঁধভাঙা উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পেকুয়াসহ পুরো জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা যায়।


















