ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ

আনোয়ারায় মন্দির চুরি ঘটনায় মালামাল নিয়ে দুজন গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ভিশন
৩০ মে ২০২১, ৯:৫৬ অপরাহ্ণ

Link Copied!

চট্টগ্রামের আনোয়ারায় মন্দির চুরির ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ মে) রাতে আনোয়ারা থানা পুলিশ বারখাইন ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় অভিযান চালিয়ে এই দুই যুবককে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে মন্দির থেকে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের মৃত বাবুল মিয়ার পুত্র মো. হাসান (৩৫) ও শোলকাটা গ্রামের মৃত আবুল কালামের পুত্র মো. মনির (২৩)।

পুলিশ সূত্র জানায়, উপজেলার বিভিন্ন মন্দিরে চুরির অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বারখাইন ইউনিয়নের বোয়ালগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. হাসান ও মো. মনির নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে শোলকাটা-তৈলারদ্বীপ সড়কের পাশে ঝুপড়ি থেকে আনোয়ারা সদর ইউনিয়নের ধানপুরা এলাকায় কালি মন্দির ও শীতলা মন্দিরের চুরি যাওয়া পিতলের কলস, পিতলের করাই, শিব লিঙ্গ, খাসা, পিতলের ঘন্টা, পিতলের দূর্গা মুর্তি, তামার খাসা ও তামার খুপি উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার (ওসি) তদন্ত সাঈদ ওমর জানান, মন্দির চুরির অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে হাসান ও মনির নামে দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের স্বীকারোক্তিতে মন্দিরের চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

আরও পড়ুন

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত