ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত রামুতে পিএফজি ও ওয়াইপিএজি’র সভায় বক্তারা:শান্তি, সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা জোরদারের দাবী  জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী

রহস্যময় স্ট্যাটাস ঘিরে আলোচনায় রায়হান রাফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৩৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

‘রায়হান রাফির ফিল্ম ইউনিভার্সে স্বাগতম। একটা গল্পের সমাপ্তি। আরেকটি শুরু হতে যাচ্ছে। তুমি কি পরবর্তী অধ্যায়ের জন্য প্রস্তুত?’ এই রহস্যময় স্ট্যাটাস ঘিরে নতুন করে আলোচনায় চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একসঙ্গে পোস্ট করেছেন দেশের তিন জনপ্রিয় তারকা শাকিব খান, আফরান নিশো এবং সিয়াম আহমেদের ছবি। সঙ্গে ওই ক্যাপশন। স্ট্যাটাস প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নতুন গুঞ্জন। অনেকেই বলছেন, রাফির সিনেমাটিক ইউনিভার্স কি এবার আরও বড় হচ্ছে? এর আগে এই নির্মাতা শাকিব খানকে নিয়ে ‘তাণ্ডব’ এবং আফরান নিশোকে নিয়ে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করে আলোচনায় আসেন। দুই সিনেমাই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ফলে এবার একই স্টাইলে সিয়াম আহমেদকে ঘিরে নতুন কোনো সিনেমা আসছে কি না- সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতা বা সংশ্লিষ্ট কোনো পক্ষ। ফলে এটি আপাতত কেবলই ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট, নাকি সত্যিই নতুন সিনেমার ঘোষণা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। বিনোদন সংশ্লিষ্টদের একাংশ বলছেন, রায়হান রাফির এই ‘ফিল্ম ইউনিভার্স’ স্টাইলের ইঙ্গিত আগেও বাস্তব প্রকল্পে রূপ নিয়েছে। তাই ভক্তদের আগ্রহও এখন তুঙ্গে। সত্যিই কি এবার সিয়াম আহমেদকে কেন্দ্র করে নতুন কোনো বড় পর্দার গল্প আসছে? এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শকরা নিজেদের মতো করে অনুমান করছেন পরবর্তী অধ্যায়ের গল্প।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রহস্যময় স্ট্যাটাস ঘিরে আলোচনায় রায়হান রাফি

আপডেট সময় : ০৫:২১:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬