ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ রাকসু ভবনে হামলা ঘিরে রাবিতে উত্তেজনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. এমতাজ হোসেন কলকাতায় রাতজুড়ে ধরপাকড়: ১৪ জন আটক, কড়া হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর ‎সরকারি ৬২ লাখ টাকার বিল দখল নিয়ে উত্তপ্ত ধর্মপাশা: সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ–পাল্টা অভিযোগ “জাবিতে ‘Decoding Time’ শিক্ষার্থীদের চোখ দিয়ে অতীত অনুসন্ধানের অনন্য প্রদর্শনী” চুপ্পুকে সেফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন কুবির বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপন কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

অধিনায়ক মার্শ ও হেডকে ছাড়াই ঢাকায় অস্ট্রেলিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

স্পোর্টস: তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে মঙ্গলবার দুই দফায় বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। তবে অস্ট্রেলিয়ার বিশাল বহরে ছিলেন না অধিনায়ক মিচেল মার্শ ও ট্র্যাভিস হেড। তারা এখনও ঢাকায় দলের সঙ্গে যোগ দেননি। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে মঙ্গলবার সরাসরি বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দলের বড় অংশ। আরেকটি অংশ এসেছে অস্ট্রেলিয়া থেকে। আইপিএল খেলার পর বিশ্রাম পেয়ে পাকিস্তান সফরে ছিলেন না হেড। ওই সিরিজের স্কোয়াডে থাকলেও পরে অ্যাঙ্কেলের চোটের কারণে ছিটকে যান মার্শ। পাকিস্তান সিরিজে না থাকা এই দুই ক্রিকেটারের অস্ট্রেলিয়া থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা। বাংলাদেশে তাদের দলের সঙ্গে যোগ না দেওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের যাতায়াতের দায়িত্বে থাকা বিসিবি কর্মকর্তারা। কখন তারা দলের সঙ্গে যোগ দেবেন, তা নিয়ে চূড়ান্ত তথ্য এখনও নেই তাদের কাছে। মঙ্গলবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের জন্য রবিবার থেকে প্রস্তুতি শুরু করবে অস্ট্রেলিয়ানরা। সিরিজের বাকি দুই ম্যাচ আগামী বৃহস্পতিবার ও শনিবার। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অধিনায়ক মার্শ ও হেডকে ছাড়াই ঢাকায় অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬