ঢাকা ১২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঞ্জু সভাপতি, জসিম সম্পাদক মোরেলগঞ্জে জিয়া   মঞ্চের পৌর কমিটি গঠন ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন, ক্ষোভে ফুঁসছে নেতাকর্মী ফলোআপ পাইকগাছায় হাসান হত্যায় ১০ জনের নামে মামলা, নেপথ্যে কি মাদক আধিপত্যের সংঘাত? পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে চামার প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণ গেল অন্তত ১৯ জনের ইসরায়েলের হাইফার পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের

রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ইতিহাস সৃষ্টি করবে বলে আশা রামিশার বাবার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় দেশে ইতিহাস সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

আগামীকাল রবিবার (৭ জুন) এই মামলার রায় দেওয়া হবে। এই রায় আসামিদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত সাজা কার্যকর দাবি করেছেন রামিসার বাবা।

আজ শনিবার নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কর্তৃক বাংলাদেশ শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কন্যা সন্তানের হত্যার বর্ণনা দিতে গিয়ে অসহায় এই পিতা বলেন, “দেশে কোনো না কোনো আইন করা হয়, কিন্তু তা আর বাস্তবায়ন করা হয় না। তিন ফিটের মধ্যেও আমরা একটি শিশুকে নিরাপত্তা দিতে পারি না।”

ভবিষ্যতে আরও রামিসা ধর্ষিতা হয়ে খণ্ডবিখণ্ড হবে কি না- প্রশ্ন তুলে রামিসার বাবা বলেন, “আমি আব্দুল হান্নান মোল্লা হয়ে থাকতে চেয়েছি। রামিসার গর্বিত বাবা হতে চেয়েছি। কিন্তু এখন আমি ধর্ষিতার পিতা হিসেবে পরিচিত, রাষ্ট্র কি এই দায়ভার?”

রামিসার বাবা আরও বলেন, “এমন একটা অন্তত সমাজব্যবস্থা দেন, যেই ব্যবস্থায় আর কোনো দিন বাবা-মায়ের বুক খালি হবে না। আর কোনো বাবা-মায়ের সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জিন্দা লাশ হয়ে থাকবে না।”

ধর্ষণের শিকার শিশুটির বাবা আরও জানান, ঘটনার ১৩ দিন পরও তাঁর স্ত্রী মানসিক ট্রমায় ভুগছেন। তিনি বলেন, ‘আমার স্ত্রী কোথায় যায়, কী বলে, নিজেই জানে না। তাকে প্রতিনিয়ত দেখভাল করতে হচ্ছে। সে সুস্থ হবে কি না, আল্লাহই ভালো জানেন।’ পাশাপাশি বড় মেয়েকে নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় ইতিহাস সৃষ্টি করবে বলে আশা রামিশার বাবার

আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬