ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঞ্জু সভাপতি, জসিম সম্পাদক মোরেলগঞ্জে জিয়া   মঞ্চের পৌর কমিটি গঠন ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন, ক্ষোভে ফুঁসছে নেতাকর্মী ফলোআপ পাইকগাছায় হাসান হত্যায় ১০ জনের নামে মামলা, নেপথ্যে কি মাদক আধিপত্যের সংঘাত? পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে চামার প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণ গেল অন্তত ১৯ জনের ইসরায়েলের হাইফার পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের

একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপের উত্তেজনায় মেতে উঠেছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি। গত বুধবার সেখানে দ্বিতীয় অনুশীলন সেশন সম্পন্ন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। বিশেষ এই অনুশীলনে উপস্থিত ছিলেন প্রায় ২০০ দর্শক, যার মধ্যে ব্রাজিলিয়ান সমর্থকদের পাশাপাশি স্থানীয় মরিসটাউন এলাকার কৌতূহলী ফুটবলপ্রেমীরাও ছিলেন। বিশ্বকাপ চলাকালে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে স্থানীয় জনগণের যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে ফিফার নির্দেশনা অনুযায়ী এই উন্মুক্ত অনুশীলনের আয়োজন করা হয়। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে। অনুশীলনে কোচ কার্লো আনচেলত্তি আসন্ন মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দলে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস দিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের কারণে পানামার বিপক্ষে ম্যাচে না খেলা দুই ডিফেন্ডার মার্কুইনহস এবং গ্যাব্রিয়েল মাগালহেস আবারও রক্ষণভাগে ফিরতে যাচ্ছেন। এছাড়া লেফট-ব্যাকে ডগলাস সান্তোসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে তিনি অ্যালেঙ্ সান্দ্রোর স্থলাভিষিক্ত হতে পারেন। মধ্যমাঠ ও আক্রমণভাগেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পানামার বিপক্ষে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে লুকাস পাকেতা এবং ইগর থিয়াগো প্রথম একাদশে জায়গা পেতে পারেন। তাদের অন্তর্ভুক্তির ফলে বাইরে যেতে পারেন ম্যাথিউস কুনহা এবং লুইস হেনরিক। যদিও একাদশে পরিবর্তন আসছে, তবে দলের মূল কৌশলে বড় কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আনচেলত্তি এখনও ৪-২-৪ ফরমেশনেই আস্থা রাখছেন। ডান প্রান্তে খেলানো হয়েছে লুকাস পাকেতাকে, যিনি মাঝমাঠে ঢ়ুকে খেলার স্বাধীনতা পাবেন। এতে রাইট উইং দিয়ে আরও আক্রমণাত্মকভাবে উঠতে পারবেন ওয়েসলে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল দলের এই অনুশীলন ও কৌশলগত পরিবর্তন নিয়ে ইতোমধ্যেই সমর্থকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত দিলেন আনচেলত্তি

আপডেট সময় : ০৫:৫৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬