ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পটিয়ার চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির অভিষেক ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা যেকোনো সময় ভারত সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠছে নবম জাতীয় পে স্কেল ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাংবাদিককে হুমকি দিয়ে সংবাদ সরিয়ে নেওয়ার অপচেষ্টায় গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ ঘুমধুম সীমান্তে ২ লক্ষ ৪৬ হাজার ইয়াবাসহ বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার বদরখালী কলোনিজেশন উচ্চ বিদ্যালয়ের সাদিয়া আফরিন কনকের গোল্ডেন A+ অর্জন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ ১১ দলীয় ঐক্যের

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট দিতে যাচ্ছে ওয়ারফেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সংগীত দুনিয়ার পপ আইকন মাইকেল জ্যাকসন। প্রয়াত হয়েছেন ২০০৯ সালে। তবু এখনো প্রবলভাবে মিশে আছেন গানপ্রেমীদের মনে। আর সম্প্রতি বায়োপিক ‘মাইকেল’ মুক্তির পর তো তাকে ঘিরে ফের সরগরম সোশ্যাল মিডিয়া। এই সুবর্ণ সময়েই মাইকেলকে ট্রিবিউট দেয়ার খবর জানাল বাংলাদেশের কালজয়ী ব্যান্ড ‘ওয়ারফেজ’। ২ জুলাই ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘প্লেলিস্ট: ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্ট। এতে নিজেদের গানের পাশাপাশি মাইকেলের ডজন খানেক গান পরিবেশন করবে ‘ওয়ারফেজ’। খবরটি জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান ব্র্যান্ডমিথ। আয়োজকদের মতে, মাইকেল জ্যাকসনের গান এখনও বিশ্বজুড়ে সমান জনপ্রিয়। অন্যদিকে সম্প্রতি একুশে পদকে সম্মানিত হওয়া ‘ওয়ারফেজ’ও সময়ের অন্যতম আলোচিত ব্যান্ড। দুই কিংবদন্তির প্রতি শ্রদ্ধা জানাতেই তাদের এই বিশেষ আয়োজন। শিগগিরই গেটসেট রক-এ শুরু হবে টিকিট বিক্রি। এদিকে আগামীকাল শনিবার পথচলার ৪২ বছরে পা রাখবে ‘ওয়ারফেজ’। এ উপলক্ষে একটি প্রাইভেট কনসার্ট করবে তারা। সদস্যরা এক হয়ে আড্ডা-আনন্দে মেতে উঠবেন। তবে ভক্তদের জন্য সুখবর হলো, শিগগিরই ‘ওয়ারফেজ’-এর দুটি গান আসবে। এর মধ্যে একটি তাদের ‘জীবনধারা’ (১৯৯৬) অ্যালবামের ‘ক্রমশ’ গানের নতুন সংস্করণ। অন্যটি চলচ্চিত্রের গান, সেটার তথ্য আপাতত আড়াল রাখছেন। বর্তমানে ‘ওয়ারফেজ’-এর লাইনআপে রয়েছেন শেখ মনিরুল আলম টিপু (ড্রামস), ইব্রাহিম আহমেদ কমল (লিড গিটার), পলাশ নূর (ভোকাল), নাঈম হক রজার (বেজ), শামস (কিবোর্ড), সামির হাফিজ (লিড গিটার) ও সৌমেন দাস (লিড গিটার)।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট দিতে যাচ্ছে ওয়ারফেজ

আপডেট সময় : ০৫:৪৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬