ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঞ্জু সভাপতি, জসিম সম্পাদক মোরেলগঞ্জে জিয়া   মঞ্চের পৌর কমিটি গঠন ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় কৃষক দলের নেতা খুন, ক্ষোভে ফুঁসছে নেতাকর্মী ফলোআপ পাইকগাছায় হাসান হত্যায় ১০ জনের নামে মামলা, নেপথ্যে কি মাদক আধিপত্যের সংঘাত? পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  পাইকগাছায় হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু র‍্যাবের জালে চামার প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার কুতুবদিয়ায় বাপার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণ গেল অন্তত ১৯ জনের ইসরায়েলের হাইফার পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি ইরানের

ব্রেট গোল্ডস্টেইনের সাথে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন জেনিফার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মার্কিন পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে। গত কয়েক সপ্তাহ ধরে শোবিজ পাড়ায় জোর গুঞ্জন-নতুন প্রেমে মজেছেন এই গায়িকা। ‘অফিস রোমান্স’ সিনেমার সহ-অভিনেতা ব্রেট গোল্ডস্টেইনের সঙ্গেই নাকি লোপেজের ‘অন-স্ক্রিন’ রসায়ন এবার বাস্তবে রূপ নিয়েছে। তবে সব জল্পনা-কল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অবশেষে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুললেন জেনিফার। সম্প্রতি নিজেদের নতুন সিনেমার প্রচারণায় একটি আন্তর্জাতিক টেলিভিশন টক শো-তে হাজির হয়েছিলেন জেনিফার লোপেজ ও ব্রেট গোল্ডস্টেইন। সেখানে সঞ্চালক কোনো ভূমিকা ছাড়াই সরাসরি তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন। অনুষ্ঠানে হাসিমুখে জেনিফার বলেন, ‘আমি যখনই নতুন কারও সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াই বা কাজ করি, তখনই মানুষ আমাকে সেই ব্যক্তির সঙ্গে জড়িয়ে নানা গল্প বানাতে শুরু করে। কিন্তু সাধারণ মানুষের ভাবনার সেই গল্পগুলো তো আর সত্যি হয়ে যায় না।’ সরাসরি তারা ডেট করছেন কি না-এমন প্রশ্নে জেনিফার বলেন, ‘না, আমরা মোটেও প্রেম করছি না।’ জেনিফারের এই মন্তব্যে সহমত পোষণ করে ব্রেটও হাসিমুখে বলেন, ‘একদম ঠিক কথা।’ এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে, শুটিং চলাকালীন ব্রেট ও জেনিফারের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। তবে এর সপক্ষে কোনো জোরালো প্রমাণ মেলেনি। টক শো-তে দুই তারকার এমন সোজাসাপ্টা জবাবে আপাতত সেই গুঞ্জনে জল পড়ল। উল্লেখ্য, অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর জেনিফার লোপেজের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়। এরপর থেকে নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের আড়ালেই রেখেছেন তিনি। সাম্প্রতিক একাধিক সাক্ষাৎকারে এই তারকা স্পষ্ট জানিয়েছেন, আপাতত প্রেম বা নতুন কোনো সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছে তার নেই। নিজের কাজ, পরিবার এবং এই সিঙ্গেল লাইফটাকেই তিনি এখন দারুণ উপভোগ করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রেট গোল্ডস্টেইনের সাথে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন জেনিফার

আপডেট সময় : ০৫:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬