ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইনি লড়াইয়ে বিজয়ী হলেন থালাপতি : তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী র‌্যাব-১৫-এর মানবিক উদ্যোগ: বন্যাদুর্গত ২৫০ পরিবারের পাশে সৌজন্য উপহার নিয়ে র‌্যাব নিহত নিরঞ্জন দাসের পরিবারের পাশে এমপি লুৎফুর রহমান কাজল। শিক্ষক: মানুষ গড়ার শ্রেষ্ঠ কারিগর উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ পেকুয়ায় বন্যার্তদের পাশে ১১ বিজিবি, ৫১০ পরিবারে ত্রাণ বিতরণ টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত ১৯০ পরিবারের পাশে ১১ বিজিবি দিনে ব্যাংকের কর্মী, রাতে চায়ের দোকান—ক্লান্তিকে হার মানিয়ে এগিয়ে চলা এক মানুষের গল্প ইবি প্রধান ফটকের জুলাই স্মৃতি মুছে ‘জুলাই ফলক’ তৈরির পরিকল্পনা

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

মো:জাবেদুল আনোয়ার, কক্সবাজার
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
নিউজ ভিশনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর মাদকবিরোধী অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক কারবারি মোটরসাইকেল ও ইয়াবাভর্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৩ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পালংখালী পল্লীবিদ্যুৎ অফিসের সামনে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, ওই এলাকায় এক মাদক কারবারি মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি একটি সাদা রঙের বাজারের ব্যাগ ও একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে নীল রঙের ৫০টি এয়ারটাইট পলিপ্যাক উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা, মোটরসাইকেল এবং অন্যান্য আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬