ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

শাপলা গণহত্যার সব মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপি নেতা আখতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৫ মে ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

শাপলা গণহত্যার সব মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার (৫ মে) এনসিপি কার্যালয়ে শাপলা গণহত্যা থেকে জুলাই শীর্ষক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শাপলা গণহত্যা যখন ঘটে তখন মাদ্রাসা শিক্ষার্থীদের এক রকম ঊন মানুষে পরিণত করে নির্যাতন করা হয়েছে। মোটা লাঠি দিয়ে তার উপর উপর্যুপরি আঘাত করা হয়েছে। বাংলাদেশের সাধারণ মুসলমান যারা আছে তাদের কে আলাদা করে দেখার প্রজেক্ট থেকেই মূলত এ রকম নির্যাতন করা হয়েছে। শাপলা গণহত্যায় শহিদের সংখ্যা প্রকাশ করার সাহস করেছিল অধিকার। সেই সংগঠনটির উপর কী ভয়াবহ নির্যাতন করা হয়েছে আমরা জানি। অধিকারের যারা কর্ণধার আছেন তাদের গ্রেফতার করা হয়েছিল।

জুলাইয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ আলাদা মূল্যায়নের দাবি রাখে উল্লেখ করে আখতার হোসেন বলেন, আমরা যারা জুলাই আন্দোলন করেছিলাম আমাদের চাকুরি নিয়ে স্বার্থের একটা বিষয় ছিলো। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীদের কোটা রিলেটেড ইস্যুতে কোনো স্বার্থ ছিলো না। একেবারে স্বার্থ বিহীন অবস্থায় তারা জুলাইয়ে অংশগ্রহণ করেছে। তাদেরও লক্ষ্য ছিলো বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট কাঠামো থেকে মুক্ত করা।

আরও পড়ুন

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত