ঢাকাবুধবার , ১০ জুনe ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ‎

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ

Link Copied!

‎স্টাফ রিপোর্টারঃ

‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জামিয়া ইসলামিয়া রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মাদ্রাসাটি।

‎উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত মাদ্রাসা কমিটির সভাপতি ও সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা সৈয়দ মাছরুর আহমদ কাসেমী। মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আবদুল হাই এবং পরিচালনা কমিটির সদস্য হাফিজ মাওলানা সৈয়দ হাবীব সালেহ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরগাপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নূরুল ইসলাম খান।

‎তিনি বলেন, এ অঞ্চলে একটি মানসম্মত হাফেজি বা নূরানী মাদ্রাসার অভাব ছিল। নবপ্রতিষ্ঠিত এ মাদ্রাসা সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎তিনি আরও বলেন, ব্যক্তি, সমাজ ও দেশকে ইসলামের আলোয় আলোকিত করতে দ্বীনি শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাউয়া হাদিস মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুস সুবহান, হযরত আয়েশা সিদ্দিকা (রা.) দারুল হাদিস মহিলা মাদ্রাসা সুনামগঞ্জের মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইন, সৈয়দপুর সামছিয়া দারুল হাদিস মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আবু আলী, ভাতগাঁও ছুরতুননেছা মহিলা মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াস আহমদ ও হাফিজ গিয়াস উদ্দিন প্রমুখ।

‎মাদ্রাসার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আবদুল হাই। তাছাড়া অনুষ্ঠানে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ সদর উপজেলার সহ বিভিন্ন এলাকার আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২, আহত অন্তত ২০

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কেন্দ্রীয় সভাপতির কক্সবাজার আগমন উপলক্ষ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রস্তুতি সভা

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক শোভাযাত্রা

ইসলামপুরে খড় শুকাতে গিয়ে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

দাবি আদায়ে আইএমসি তে ইন্টার্ন ও সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন

শিশু রামিসাকে ধর্ষণ–হত্যায় সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

পুলিশ সুপারের সঙ্গে বৈঠক, স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল জুলাই ঐক্য চট্টগ্রাম

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

চকরিয়ায় ফারুক হেলথ কেয়ারের শুভ উদ্বোধন, চালু হলো তিনটি বিশেষায়িত ইউনিট

চকরিয়ায় ধরা’র মানববন্ধন, আলোচনা সভা ও মৌন মিছিল

বিশ্ব পরিবেশ দিবসে বাপা চকরিয়ার আলোচনা সভা, মাতামুহুরী নদী রক্ষায় জোর দাবি

শ্রীপুর উপজেলায় এক অসহায় ব্যক্তির চিকিৎসা সেবায় এগিয়ে এলেন জামায়াত নেতৃবৃন্দ