ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

জ্বালানি সাশ্রয়ে কুবির অফিস কার্যক্রমের সময় পরিবর্তন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ এপ্রিল ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ

Link Copied!

তফসিরুল করিম
কুবি প্রতিনিধি:
জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি (শুক্র- শনি) ছাড়া বাকি দিনগুলোতে নতুন অফিস সময়সীমা নির্ধারণ কর হয়েছে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আগামী ৮ এপ্রিল ২০২৫ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে। এছাড়া শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে নতুন এ সময়সূচি কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,
‘বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা এসেছে, আমরা সেটি মানতে বাধ্য। আগামীকাল থেকে নতুন নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিস ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সকল কার্যক্রম এই সময়সীমা মেনেই চলবে। নতুন কোনো নির্দেশনা পাওয়া গেলে সেটিও জানানো হবে।’

আরও পড়ুন

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত