ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

শহীদ মিনারে গুলিবিদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর রাকিব না ফেরার দেশে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৫ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় প্রকাশ্যে এলোপাতাড়ি গুলির ঘটনায় মাথায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে রাত সোয়া ৯টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি ও ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছিলেন রাকিবুল ইসলাম। ঘটনার পরপর তাকে ঢাকা মেডিক্যালে নেয়া হয়েছিল। নিহত রাকিবুর পুরান ঢাকার নিমতলি এলাকার তরিকুল ইসলাম খোকনের ছেলে ও শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি সে ভিডিও কনটেন্ট ক্রিয়েটর ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ দুর্বৃত্তরা কেন্দ্রীয় শহিদ মিনারে প্রকাশ্যে ৪ রাউন্ড গুলি করে। ওই সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে রাকিবুল ইসলাম গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়।

এদিকে প্রকাশ্যে গুলির ঘটনায় একজনকে আটক করেছে স্থানীয় জনতা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গুলিবিদ্ধ রাকিবুলকে হাসপাতালে নিয়ে আসা জিএম ইশান জানান, রাতে তারা কয়েকজন বন্ধু শহিদ মিনারের পাশে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। পরে এগিয়ে গিয়ে দেখেন রাকিবুল নামের ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এরপর দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসেন তারা।

অন্যদিকে হাসপাতালে আহত রাকিবুলের বন্ধু রনি জানান, ঘটনার সময় রাকিবুলসহ তাদের কয়েকজন মেয়ে বন্ধু শহিদ মিনারের পাশের চায়ের দোকানে চা পান করছিলেন। ওই সময় এক যুবক রাকিবুলকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই গুলির শব্দ পেয়ে তারা শহিদ মিনারের উপরে গিয়ে দেখেন রাকিবুল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায় গুলিবিদ্ধসহ শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন ছিল। ওই সময় সেখানে থাকা লোকজন দৌড়ে একজনকে ধরে ফেলে। বর্তমানে সে শাহবাগ থানা হেফাজতে রয়েছে।

শাহবাগ থানার উপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শহিদ মিনারে রাকিবুল নামের এক শিক্ষার্থীকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই সেখানে থাকা লোকজন এক যুবককে আটক করে। রাকিবুলের মাথায় একটি গুলি বিদ্ধ হওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন

পটিয়ায় যুবদল নেতা পিবলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে নিন্দা

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত