ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  1. সর্বশেষ

কথাবন্ধু আজিবরে মুগ্ধ সবাই

প্রতিবেদক
News Desk
৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ

Link Copied!

বাংলার শ্যামল প্রান্তর যেখানে শেষ হয়েছে, সেখান থেকেই যেন শুরু হয় এক জীবনের কাব্য। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার কিশোরপুর গ্রামের ধুলো-মাটি মাখা এক মানুষ আজিবর মন্ডল। পেশায় তিনি চাষি, কিন্তু তার ভেতরে বাস করে এক বিশেষ সত্ত্বা,লেখালেখি এবং আবৃত্তি। যা তাকে নিয়ে গেছে মানুষের হৃদয়ের কাছাকাছি।
আজিবর প্রমাণ করেছেন, রুক্ষ মাটির বুক চিরে যেমন সোনার ফসল ফলে, তেমনি কঠোর পরিশ্রমের খতিয়ান ছাপিয়েও জন্ম নিতে পারে নন্দনতত্ত্বের অনুপম ঝংকার। তেমনি এক ঝংকার আজিবর মন্ডল কেবল একজন কৃষক নন, তিনি আধুনিক বাংলার ‘নাগরিক কবিয়াল’।​আজিবরের জীবন যেন এক ‘বিষাদ-সিন্ধু’। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে যখন উচ্চশিক্ষার আঙিনায় পা রাখার কথা, ঠিক তখনই নিয়তির অমোঘ বিধানে নেমে আসে অন্ধকারের ছায়া। মায়ের বিদায় আর সংসারের দায়িত্ব তাকে পাঠশালার বদলে নিয়ে যায় কর্দমাক্ত কৃষিজমিতে। শত প্রতিকূলতা তার মেধা নিভিয়ে দেওয়ার কথা থাকলেও, তা তাকে করে তুলেছে আরও উজ্জ্বল ও শাণিত।​মাঠে যখন তিনি নিড়ানি দেন কিংবা লাঙল চালান, তখন তার ঠোঁটে উচ্চারিত হয় জীবনানন্দ দাসের, আবার আসিব ফিরে কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের নিখিল আক্ষেপ। আজিবরের কণ্ঠে কবিতা যেন ‘স্বভাবোক্তি’ অলঙ্কারের মতো সহজ ও সাবলীল। তার প্রতিটি উচ্চারণ যেন মাটির গন্ধ মাখা এক একটি মুক্তো। ফেসবুকের ‘কবিতাওয়ালা’ পেজে যখন তার কবিতা ধ্বনিত হয়, তখন তা কেবল আবৃত্তি থাকে না, হয়ে ওঠে ‘উৎপ্রেক্ষা’—যেন তপ্ত রোদে এক পশলা বৃষ্টি।
​আজিবর মন্ডল প্রমাণ করেছেন যে, জীবন যদি হয় একটি ‘রূপক’, তবে পরিশ্রম আর সাধনা তার দুই শ্রেষ্ঠ অলঙ্কার। তার এই উত্থান যেন বাংলা সাহিত্যের সেই অমোঘ সত্যকে পুনপ্রতিষ্ঠা করে—শিল্প কোনো নির্দিষ্ট শ্রেণির একচেটিয়া অধিকার নয়। লাঙলের ফলায় তিনি যেমন মাটির বুক চিরে অন্ন জোগান, তেমনি কণ্ঠের জাদুতে তিনি বাঙালির মননে রসের জোগান দিচ্ছেন। এটি শ্রম ও শিল্পের এক অনন্য ‘সমাসোক্তি’, যেখানে জড় কঠিন জীবন আর সৃজনশীল প্রাণ মিলেমিশে একাকার। এক আলোকবর্তিকা
​আজিবরের এই জয়যাত্রা আমাদের শেখায়, অভাবের তীব্র দহন থাকলেও যদি অন্তরে শিল্পের ‘পারিজাত’ ফুটে থাকে, তবে তা একদিন সুবাস ছড়াবেই। কিশোরপুরের এই নিভৃতচারী শিল্পী আজ কোটি মানুষের হৃদয়ে অনুপ্রেরণার এক অক্ষয় ‘উপমা’। আজিবেরর সাথে আলাপকালে তার শুরুটা কিভাবে হয়েছে জানতে চাইলে, তিনি জানান,” হঠাৎ করেই আসা। কোন প্রস্তুতি কিংবা পরিকল্পনা ছিল না। মাঠে কাজ করতেছি এমন সময়ে হঠাৎ করে একটা আবৃত্তি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করি। তারপর সাহিত্য পাগল মানুষের অভূতপূর্ব সাড়া আমাকে অনুপ্রাণিত করে। এরপর থেকে চেষ্টা করে যাচ্ছি।” ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন,” আমার কোন ভবিষ্যৎ পরিকল্পনা নেই,মনের খিদে মেটানোর জন্য লেখালেখি এবং আবৃত্তি করি।”

সাক্ষাৎকার নিয়েছেন- ফিচার লেখক হাসান মাহমুদ শুভ।

আরও পড়ুন

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা : মার্কিন সামরিক জাহাজে হামলা চালালো ইরান

সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ

ইসলামপুরে পিতার ঋণের টাকা পরিশোধে বাধা ও হামলায় থানায় অভিযোগ

শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ‎

লোডশেডিংয়ে বিপাকে সারাদেশের এসএসসি পরীক্ষার্থীরা

এলপিজির নতুন দাম ঘোষণা, সন্ধ্যা থেকেই কার্যকর

ইসলামপুরে পৈত্রিক জমি দখলের অভিযোগ: সালিশি রায় অমান্য করে হুমকি

সুনামগঞ্জে বজ্রপাতের তাণ্ডব: চার উপজেলায় ৫ প্রাণহানি

নিউজের জের ধরে সাংবাদিক নুরুল ইসলামের উপর হামলার : গ্র্যাজুয়েট প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ

ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান

সিলেটে শুরু ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের বিভাগীয় পর্ব

ইসলামপুরে ৪নং চর হাইস্কুল এন্ড কলেজে এসএসসি বিদায় এবং নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন