ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি
  3. সারা বাংলা

জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হচ্ছে এনসিপি, এলডিপি ও এবি পার্টি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ৩:২৫ অপরাহ্ণ

Link Copied!

যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত একাধিক রাজনৈতিক দলের মধ্যে আসন বণ্টন নিয়ে দীর্ঘ আলোচনা ও দেনদরবারের পর একটি সমঝোতায় পৌঁছানোর আভাস মিলেছে। এই সমঝোতা সম্পর্কে বিস্তারিত জানাতে আজ বিকেলে একটি জরুরি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, যুগপৎ আন্দোলনের শরিক আটটি দলের উদ্যোগে আজ ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

এদিকে দলীয় সূত্র জানায়, জামায়াত নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে নতুন করে যুক্ত হতে যাচ্ছে তিনটি দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি।

জামায়াতের আরেক শীর্ষ নেতা জানান, নতুন তিন দলের অন্তর্ভুক্তির ফলে আসন বণ্টনের প্রাথমিক হিসাবেও পরিবর্তন এসেছে। এনসিপি প্রত্যাশিত ৩০টি আসনের পরিবর্তে ২০ থেকে ২৫টির মধ্যে আসন পেতে পারে। অপরদিকে এলডিপি ও এবি পার্টিকে পাঁচটি করে আসন দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে।
আজকের সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত সব সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়