ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. রাজনীতি

নতুন রাজনৈতিক জোট গঠনের ঘোষণা দিলো এনসিপি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ঘোষণা করেছেন, আসন্ন নির্বাচনের আগে শিগগিরই একটি নতুন রাজনৈতিক জোট গঠন করা হবে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, “ধর্মীয় ফ্যাসিবাদ ও চাঁদাবাজবিরোধী এই জোট ৩০০ আসনে প্রার্থী দেবে। কয়েক দিনের মধ্যে বিএনপি-জামায়াতের বাইরে নতুন একটি জোট দেশের মানুষ দেখবে, যারা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে।”

তিনি আরও বলেন, নতুন এই অ্যালায়েন্স দেশবাসীকে দেখাবে যারা সংস্কার, নারী অধিকার এবং আলেম-ওলামাদের পক্ষের, একই সঙ্গে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কাজ করবে।

সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “জাতীয় পার্টি ব্যবহার করে ভারত ও আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। এরা নির্বাচনকে বাধাগ্রস্ত করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।”

তিনি বলেন, ভারতের ও আওয়ামী লীগের অর্থনৈতিক শক্তি ব্যবহার করে তারা দেশের নির্বাচনকে প্রভাবিত করতে চাইছে।
এ সময় এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থানের পর প্রশাসনকে ভাগবাটোয়ারার চিন্তা থেকে রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছ ও সক্রিয়ভাবে মাঠে নামার আহ্বান জানান।

এর আগে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দুদিনব্যাপী মতবিনিময় অনুষ্ঠিত হয়। এরপর এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়