ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২৬
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

ছাত্রশিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ

Link Copied!

আব্দুল্লাহ আল মারুফ :

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি শাখার উদ্যোগে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে “জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫” আয়োজিত হয়।

২৪ জুলাই দুপর ২.৩০ মিনিট পাঁচ খোলা, মাদানি এভিনিউ, ১০০ ফিট রোড হ্যাংগ আউট টার্ফ ফুটবল মাঠে উদ্বোধনী ম্যাচ শুরু হয়। এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ২৬ জুলাই।

“জুলাই শহীদ স্মৃতি আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৫” এ নর্থ সাউথ, আইইউবি,নর্দান, ইউআইইউ, এআইইউবি,সাউত ইস্ট, মানারাত, উত্তরা,বিইউএফটি,অতীশ দীপংকর, আহসানুল্লাহ ইউনিভার্সিটি,ঢাকা ইনশাআল্লাহ, ডেফোডিল ইউনিভার্সিটি,ইস্ট ওয়েস্ট,গ্রিন ইউনিভার্সিটি সহ ২৬টি ইউনিভার্সিটির মোট ৩২ টি দল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে।

নক আউট সিস্টেমের এই খেলায় প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ সহ চ্যাম্পিয়ান ট্রফি ও প্রাইজ মানি পনেরো হাজার টাকা, রানার্সআপ ট্রফি সহ প্রাইজ মানি দশ হাজার টাকা। ট্রাইবেকারে নর্দান ইউনিভার্সিটি বিইউবিটিকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।

রানারআপ হওয়া টিম বিইউবিটির এক শিক্ষার্থী জানান, এমন একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে তারা আরও বেশি ছাত্র বান্ধব কাজে এগিয়ে আসবে এমন প্রত্যাশা রইলো।

চ্যাম্পিয়ান হওয়া নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জানান, আমরা অনেক টুর্নামেন্টে অংশ নিয়েছি,কিন্তু ছাত্রশিবিরের আয়োজনে টুর্নামেন্টটি ব্যতিক্রম মনে হয়েছে। তারা সুশৃঙ্খল ভাবে টুর্নামেন্ট পরিচালনা করেছে।

নামাজের সময় টার্ফে নামাজ আদায়ের বিষয়টি শিক্ষার্থীদের নজর কেড়েছে। এছাড়াও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেসব ইউনিভার্সিটির টিম উঠেছে তাদের সবাইকে উপহার হিসেবে আল কুরআনের বঙ্গানুবাদ দেওয়া হয়েছে।

আয়োজন সম্পর্কে প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম জানান,আমরা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এই আয়োজন করেছি। আমরা চাই এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একে-অপরের সাথে সম্পর্ক দৃঢ় করুক। তাদের মাঝে সম্প্রীতির মেলবন্ধন হোক।

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সভাপতি জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা জুলাই বিপ্লবকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মানে অংশীদার হবে এমন প্রত্যাশা করি। আমরা চাই প্রতিটি ক্যাম্পাসে ইসলামের সুমহান সৌন্দর্য পৌঁছে দিতে।

উক্ত টুর্নামেন্টে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব শাখার সেক্রেটারি আশরাফুল ইসলাম জায়েদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি জাহিদুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান,
বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির,প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

আরও পড়ুন

বিশ্ব মা দিবসে ছেলের হামলায় নিহত মা, গুরুতর আহত বাবা-বোন

৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি

চকরিয়া থানার বিশেষ অভিযানে ৯ আসামী গ্রেফতার

রাকসু ভিপি জাহিদের মাস্টার্সের ফলাফলে চমক : পেয়েছেন সিজিপিএ ৪

“অপরাধীর দলীয় পরিচয় নয়, আইনের মুখোমুখি হবেই”— ওসি সোলাইমান

৯৯তম শিক্ষক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের আয়োজন করছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন

সব নাটকীয়তার অবসান, থালাপতিই হচ্ছেন মুখ্যমন্ত্রী

চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারে ডেন্টাল ইউনিটের শুভ উদ্বোধন

লোহাগড়ায় মারসা পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮

কুবিতে অনুপ্রাসের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়