নজরুল ইসলাম,কুতুবদিয়াঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। ৯ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নন্দ দুলাল সাহা, সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোছাইন, নির্বাচন কর্মকর্তা জামশেদুল ইসলাম সিকদার, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক সুপানন্দ বড়–য়া, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃ)জিগারুন্নাহার ও সাংবাদিক হাসান কুতুবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক জাকির হোছাইন।
সভায় উপজেলার ছয় ইউনিয়ন থেকে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বাছাই করা পাঁচ নারীকে জয়িতা সংবর্ধনায় ক্রেস্ট প্রদান করা হয়। উপজেলায় এবারের জয়িতা পাঁচ রমনী হলেন যথাক্রমে, উত্তর ধুরুং ইউনিয়নের আবুল হোছাইনের স্ত্রী ইছমত আরা বেগম, কৈয়ারবিল ইউনিয়নের সাংবাদিক হাছান কুতুবীর সহধর্মীনী জেসমীন আখতার, লেমশীখালী ইউনিয়নের মৃত শাহ আলমের স্ত্রী হাছিনা বেগম,বড়ঘোপ ইউনিয়নের বদিউল আলমের স্ত্রী রেজিয়া বেগম ও উত্তর ধুরুং ইউনিয়নের শাহজাহান এর স্ত্রী বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার।