ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
  1. সর্বশেষ

আনোয়ারায় কলাগাছের পাতা কাটা নিয়ে মারামারি, আহত নারীর মৃত্যু

প্রতিবেদক
News Desk
১৮ মে ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ

Link Copied!

ডি এইচ মনসুর,আনোয়ারা :

কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে মারামারিতে আহত নারী হাসপাতালে নেওয়ার পথে মারা যান । চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এ ঘটনা ঘটে। ওই নারীর নাম ফাতেমা বেগম (৪৫)। গত বুধবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের কুলালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ফাতেমার চাচাতো ভাই রেজাউল করিম (৪০) ও তাঁর পরিবারের লোকজন পলাতক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাবার বাড়িতে তিন সন্তান নিয়ে থাকতেন ফাতেমা। গতকাল বিকেলে ঘরের পাশে কলাগাছের পাতা কাটা নিয়ে ফাতেমার সঙ্গে তাঁর চাচাতো ভাই রেজাউল করিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ফাতেমাকে আঘাত করেন রেজাউল। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে মারা যান তিনি। পরে দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠায় পুলিশ।

ফাতেমা বেগমের মেয়ে নাজমিন আক্তার বলেন, ‘তর্কাতর্কির সময় আমার মাকে কিলঘুষি মারা হয়। এতে মায়ের নাকেমুখে ফেনা চলে আসে।’

এ বিষয়ে বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, চাচাতো ভাই-বোনের মারামারির ঘটনায় ওই নারী আহত হন। পরে রাতেই মারা যান তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান বলেন, সামান্য এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

ঈদ উপলক্ষে নতুন সাজে সেজেছে নোয়াখালী শহর

চকরিয়ায় সফল অস্ত্রোপচারে সুস্থতার পথে ইউনুস

সৌদি আরবে বৈঠকে বসছে মুসলিম দেশগুলো

চকরিয়ায় ময়লার স্তূপে নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি

মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে মার্কিন রণতরী

সৌদি আরবে ঈদুল ফিতর আগামী শুক্রবার(২০ মার্চ)

বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ দোকান স্থাপনা ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা জামাল খান, অতিষ্ঠ এলাকাবাসি

পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনে দায়িত্ব পালনের ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীর উপর হামলা

ইরানের হামলায় ৩২০০ মার্কিন সেনা হতাহতের দাবী

ছাদ ঢালাই চলাকালেই হামলা: কক্সবাজারে প্রকাশ্যে দখলচেষ্টা, তাণ্ডব ২ ঘণ্টা ধরে

ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র : নাকচ ইরানের সর্বোচ্ছ নেতার

মার্কিন রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ এখন যেন এক চলন্ত নরক :