শিবিরের সিনিয়ররা হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার রাতে ফেসবুক পোস্টে তিনি এসব বলেন।

পোস্টে ছাত্রদল সভাপতি লেখেন, ‘একদিকে শিবিরের সন্ত্রাসীরা জামায়াতের এমপি প্রার্থীসহ জামায়াতের টোকাইদের নিয়ে রাতের অন্ধকারে ক্যাম্পাসে সশস্ত্র হামলা চালায়, প্রকাশ্যে সশস্ত্র মহড়া দেয়, অপরদিকে তাদের সিনিয়রার তাদেরকে আরও বেশি হামলার পরামর্শ দিয়ে নিজেরা নারী কেলেঙ্কারিতে ব্যস্ত। এটাই কি তাদের ইসলামিক তথা সৎ শাসনের নমুনা?’
উল্লেখ্য, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ছাত্রসংগঠনের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কয়েকজন সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.