স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজসেবক, শিক্ষানুরাগী এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফারুক আহমদের উদ্যোগে চক্ষু রোগীদের জন্য দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টা থেকে ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং রিফ্রাকশনজনিত সমস্যায় আক্রান্তদের মাঝে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। পাশাপাশি বাছাইকৃত ছানি রোগীদের শাহজালাল আই কেয়ার হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আকিক মিয়া, শাহজালাল আই কেয়ার হসপিটালের চেয়ারম্যান মোঃ সাহেদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. লব রায়, মেডিক্যাল অফিসার ডা. ইতি সিনহা, রিফ্রাকশনিস্ট শাহ শরীফা আক্তার, ফার্মাসিস্ট আবু রায়হান এবং স্বেচ্ছাসেবক আব্দুর রাজ্জাক, মোঃ ফয়ছল আহমদ, মোঃ ইমন আহমদ, উসমান মিয়া, সাবাজ মিয়া, লাব্বি আহমেদ ও তোফায়েল আহমেদ।এ সময় উপকারভোগী মোঃ ফজর আলী, আব্দুল করিম, মাসুদ মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। স্থানীয়রা এ উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.