শান্তিগঞ্জের রাজনীতিতে একজন সক্রিয় মুখ নজরুল ইসলামের উন্নয়ন প্রত্যয়
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বিএনপির মিডিয়া প্রতিনিধি মো. নজরুল ইসলাম (রাজু) ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন সময়ে একাধিক মামলা, গ্রেপ্তার, কারাবরণ ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে দলকে সুসংগঠিত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন তিনি। স্থানীয় নেতাকর্মীদের কাছে নজরুল ইসলাম (রাজু) একজন পরীক্ষিত, ত্যাগী ও সংগ্রামী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।
মো. নজরুল ইসলাম (রাজু) বলেন, “ছাত্রজীবন থেকেই বিএনপির আদর্শকে ধারণ করে রাজনীতি করছি। আন্দোলন-সংগ্রামের পথে বহু নির্যাতন, মামলা ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে। তবুও জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে কখনো সরে আসিনি।”
তিনি আরও বলেন, “ঐক্য, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমেই একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব। শান্তিগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতায় একটি সুন্দর, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ শান্তিগঞ্জ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
ভবিষ্যতেও দল ও জনগণের স্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি উপজেলার উন্নয়ন, জনকল্যাণ এবং সামাজিক অগ্রগতিমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে মো. নজরুল ইসলাম (রাজু) শান্তিগঞ্জের রাজনীতিতে একজন পরিচিত ও সক্রিয় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনৈতিক সংশ্লিষ্টদের প্রত্যাশা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা এবং জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি ভবিষ্যতেও শান্তিগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.