২০২৬ ফিফা বিশ্বকাপ খেতাব জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে মাদ্রিদ যখন উৎসবে মেতেছে, ঠিক সেই মুহূর্তে তুরস্কভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি এই শুভকামনা জানান।
রোববার দিবাগত রাতে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে স্প্যানিশরা।
স্পেনের জয়ে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ে আমি স্প্যানিশ জাতীয় ফুটবল দলকে অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার দেশ ও জাতির পক্ষ থেকে বন্ধুভাবাপন্ন স্পেনের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।’
২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার পর এবার অতিরিক্ত সময়ে নির্ণায়ক গোলটি করেন ফেরান তোরেস। এই গোলের ওপর ভর করেই স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হয়।
তোরেসের এই গোল আর্জেন্টিনার রাজত্বের অবসান ঘটায়। দক্ষিণ আফ্রিকায় প্রথম শিরোপা জয়ের ১৬ বছর পর আবারও আমেরিকান মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘লা রোহা’ নামে পরিচিত দলটি। নিউ জার্সির পূর্ণ গ্যালারির সামনে অর্জিত এই জয় বিশ্ব ফুটবলে স্পেনের শ্রেষ্ঠত্বকে আরো একবার সুদৃঢ় করল।
সূত্র: ইয়ানি শাফাক
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.