ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
মংগলবার (২৫ আগস্ট) দুপুরে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানার অফিসার ইনচার্জ মো: বদিউজ্জামাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সারওয়ার মুরশিদি আহমেদ, সিনিয়র উপজেলা কর্মকর্তা মোছা: সাইমুম মুনিরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সোয়ায়েব খান, রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার, পল্লী বিদ্যুৎ রুহিয়া জোনাল অফিসের ডিজিএম গগণ শাহা, রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজাহারুল ইসলাম বাদল।
এছাড়াও সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং সেনুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: মতিউর রহমান, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল হক বাবু ও প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ২নং আখানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনি পারভেজ, ৩নং রাজাগাঁও ইউনিয়ন প্যানেলচেয়ারম্যান মোঃ তাহেরুল ইসলাম, ৪নং ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
সভায় বক্তারা তাদের বক্তব্যে নিজ নিজ এলাকা থেকে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং এবং ক্যাসিনো বা জুয়ার মতো সামাজিক অপরাধসমূহ চিরতরে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এসব সামাজিক ব্যাধি রোধে পুলিশ প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.