চট্টগ্রামের সাতকানিয়ার চিকিৎসক ডা. হামিদা ইয়াসমিন জেসির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর সমর্থক ও স্থানীয় কয়েকজন বাসিন্দা।
তাদের দাবি, ডা. হামিদা ইয়াসমিন জেসি দীর্ঘদিন ধরে মানবসেবামূলক কর্মকাণ্ড এবং অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত থাকায় একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।
প্রতিবাদকারীরা বলেন, "মিথ্যা অপবাদ, ষড়যন্ত্র ও চরিত্রহননের মাধ্যমে একজন সৎ ও মানবিক মানুষকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এসব অপচেষ্টা সফল হবে না।"
তারা আরও বলেন, ডা. হামিদা ইয়াসমিন জেসি শুধু একজন চিকিৎসক নন, তিনি সাতকানিয়ার বহু মানুষের আস্থা ও ভরসার প্রতীক। তাঁর বিরুদ্ধে চলমান অপপ্রচার বন্ধ করে সত্য ও ন্যায়ের পথে থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
এদিকে, বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ডা. হামিদা ইয়াসমিন জেসির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.