বৃহস্পতিবার (২০ আগস্ট) চকরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়।অনুষ্ঠানে দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় তিনজন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১ লাখ টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়। এছাড়াও পল্লী সমাজসেবা (আরএসএস) সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ২৫ জন ঋণগ্রহীতার মাঝে মোট ১০ লাখ ৫৫ হাজার টাকা ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।
২০২৫-২০২৬ অর্থবছরে ১০টি স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের মাঝে মোট ৩ লাখ ৯০ হাজার টাকা এককালীন অনুদান বিতরণ করা হয়। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও শিশু পরিবারের মাঝে ২০০টি ফ্যামিলি কিট বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলীসহ সংশ্লিষ্টরা। সমাজসেবা কার্যালয়ের এ ধরনের কার্যক্রম অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.