কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেন্ডিবাজার স্টেশনের উত্তর পাশে পালাকাটা রাস্তার মাথা এলাকায় অবস্থিত দীপক কান্তি দাশের মালিকানাধীন একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
শনিবার (১৮ জুলাই) সকাল প্রায় ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চকরিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
দোকানের মালিক দীপক কান্তি দাশ জানান, আগুনে সার্ভিসিং সেন্টারে থাকা বিভিন্ন যন্ত্রপাতি, মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ এবং সার্ভিসিংয়ের জন্য রাখা একাধিক মোটরসাইকেল পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানটির অধিকাংশ মালামাল পুড়ে যায়।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.