কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. এমতাজ হোসেন। আগামী চার বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।
সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতির সহকারী সচিব সুলতান আহমেদ এর সাক্ষর করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-উপাচর্য পদে নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও উপ-উপাচার্য কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও এতে জানানো হয়।
নব নিযুক্ত উপ উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাকে এই দায়িত্বে আসীন হওয়ার সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমাকে পদের জন্য যোগ্য মনে করায় বর্তমান সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপ-উপাচার্য পদটি মূলত উপাচার্যকে সহায়তা করার জন্য। আমি আমার এই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে পোঁছানোর জন্য আমরা একসাথে কাজ করব।
সম্পাদক ও প্রকাশক :
মুহাম্মদ রফিকুল ইসলাম
যোগাযোগের ঠিকানা : হাসনাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০, মোবাইল : ০১৭৮৯৩৭২৩২৮
Copyright © 2026 newsvision. All rights reserved.